সূচনায় ইমরান!

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৬, ০০:২১আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৫:১১

ইমরান। ছবি: সাজ্জাদ হোসেন। 'কারও জীবনধারণ ভিন্ন/ বেঁচে থাকার কারণ ভিন্ন'- এটা ইমরানের গাওয়া নতুন গান। দীর্ঘ ধারাবাহিকের সূচনা সংগীতে কণ্ঠ দিলেন এ সংগীতশিল্পী।

অহনা মাল্টিমিডিয়ার ব্যনারে নির্মিত নতুন একটি নাটকে গানটি ব্যবহার হবে। এর কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর-সংগীতায়োজন করেছেন অভিজিৎ জিতু।
এর গল্প সম্পর্কে জানা যায়, ক্যামেরাবিমুখ এক তরুণের ফটোগ্রাফার হওয়া, ছবি তোলার পর জীবন এবং জীবনে ঘটে যাওয়া নানাবিধ সংকট আর ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে নাটকটি। নাটকটি নির্মাণ করছেন প্রান্ত অপূর্ব।
গানটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আগে বেশ কিছু একক নাটক নির্মাণ হলেও এবারই আমরা ধারবাহিকে আসছি। সেই লক্ষ্যে নাটকটির সঙ্গে দীর্ঘসময় জুড়ে থাকার জন্য একটা সূচনা সংগীত করেছি আমরা।'‌‌‌
এদিকে ইমরান জানান, নাটকটি টিভি চ্যানেলে প্রচারের আগেই গানটি অনলাইনে প্রকাশ করা হবে।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক