রৌদ্রতপ্ত দিনের শেষে ‘শ্রাবণের মেঘগুলো’র সন্ধ্যা!

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৬, ১১:২২আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৩:৩০

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সাজ্জাদ হোসেন। প্রশ্ন করা হয়েছিল, আজ কি মেঘ জমবে না? সংগীতশিল্পী মৃদু হাসলেন। বাক্য ব্যয়ে কোনও উত্তর দিলেন না।


নব্বই দশকের সাড়া জাগানো গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ এখনও সমান জনপ্রিয়। এই গানের গায়ক  ডিফারেন্ট টাচ ব্যান্ডের ভোকাল মেসবা নিয়ে এসেছেন তার প্রথম একক অ্যালবাম ‘তোমার জন্য’।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এ অ্যালবামটির মোড়ক উন্মোচনের আায়োজন করা হয়। এতে উপস্থিত অনেকেই বললেন একই কথা- মেসবার অ্যালবামটি অনেক পরে এলো। আবার অনেকেই জানালেন- এতে মন্দ হয়নি। বরং ভালো একটি গানের অ্যালবাম পেতে যাচ্ছে শ্রোতারা।

আর এ দলে ছিলেন স্বনামখ্যাত সাংবাদিক শফিক রেহমান, শিক্ষক আসিফ নজরুল, কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, আসিফ আকবর, অভিনেতা মনির খান শিমুল। এছাড়া আয়োজনে আরও অংশ নেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, ফাহমিদা নবী, মডেল অন্তু করিমসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান।

আনুষ্ঠানিক মোড়ক উম্মোচনের পর মেসবা যেন উত্তর দিলেন গানে গানে। অ্যালবামের কয়েকটি গান তিনি এসময় গেয়ে শোনান।

অ্যালবাম ‘তোমার জন্য’তে গান রয়েছে আটটি। এতে একটি গানের সহশিল্পী ফাহমিদা নবী। এর কথাগুলো লিখেছেন সোহেল রাজ, ডাব্লুউ, লিখন, সালমান ও শিল্পী নিজে। আর সুর সংগীত করেছেন সোহেল রাজ, সালমান ও মেসবা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সাজ্জাদ হোসেন। /এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প