বাংলা নববর্ষে এবার ‘বৈশাখের রং’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন কন্ঠশিল্পী ইভা রহমান। বাংলা নববর্ষের দিন (১৪ এপ্রিল) এটিএন বাংলায় প্রচার হবে তার গাওয়া নতুন একটি গানসহ মোট ৬টি গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘বৈশাখের রং’। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন শ্রাবন্য তওহিদা।
এবারের বৈশাখের নতুন গানটি হলো ‘বৈশাখ এসেছে’। এ গানটি ছাড়াও এ অনুষ্ঠানে ‘এলোরে বৈশাখ’ শিরোনামে বৈশাখ নিয়ে আরও একটি গান প্রচার হবে। দুটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজেশ ঘোষ। উল্লেখ্য ‘এলোরে বৈশাখ’ গানটি ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
এ অনুষ্ঠানের অন্যান্য গানগুলো হলো ‘সারি সারি অপেক্ষা’, ‘মন হারিয়ে ফেলেছি’, ‘উৎসবের দিন’ এবং ‘মেঘলা নিমন্ত্রণ’। গানগুলোর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে বিএফডিসি’র এটিএন বাংলা স্টুডিও এবং বিভিন্ন মনোরম লোকেশনে। অনুষ্ঠানটি প্রচার হবে পহেলা বৈশাখ সন্ধ্যা ৬টা ১৫মিনিটে এটিএন বাংলার পর্দায়।
/এমএম/



