বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্যে এবার আরেকটি পালক যুক্ত হচ্ছে। চলতি বছরের দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন অ্যাওয়ার্ড তিনি পাচ্ছেন। সেরা অভিনেত্রী হিসেবে এ পুরস্কার পাবেন তিনি।
৩৩ বছরের প্রিয়াঙ্কার হাতে ১৪৭তম দাদাসাহেব ফালকে জন্মোৎসবে এ পুরস্কার তুলে দেওয়া হবে। আগামী ২৪ এপ্রিল মুম্বাইয়ে এ পুরস্কার বিতরণ ও জন্মোৎসব অনুষ্ঠিত হবে।
অবশ্য এই পুরস্কার এবারই প্রথম পাচ্ছেন না তিনি। ২০১১ সালে ‘সাত খুন মাফ’ সিনেমায় অভিনয়ের জন্য মোস্ট মেমোরেবল পারফরমেন্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছিলেন বিশাল ভারদ্বাজ।
২০১৫ সালে মার্কিন থ্রিলারধর্মী টিভি সিরিয়াল ‘কাইনটিকো’তে অভিনয় শুরু করেন তিনি। এতে অ্যালেক্স প্যারিস–এর মূল চরিত্রে অভিনয় করছেন। শিগগিরই হলিউডেও অভিষেক হতে যাচ্ছে তার। ডোয়াইন জনসন ও জ্যাক এফ্রনের বিপরীতে ‘বেওয়াচ’-এ অভিনয় করছেন তিনি।
সূত্র: এনডিটিভি।
/এএ/এমএম/



