প্রেমিক নিয়ে লুকোচুরি ছাড়ছেন হুমা কুরেশি

বিনোদন ডেস্ক
১৪ জুন ২০২৬, ১৭:২২আপডেট : ১৪ জুন ২০২৬, ১৭:৩০

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি এতদিন প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু না বললেও এবার যেন সেই আড়াল ভাঙলেন। গুঞ্জিত প্রেমিক রচিত সিংকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে আলোচনায় এসেছেন তিনি। অনেকেই এটিকে তাদের সম্পর্কের প্রকাশ্য স্বীকৃতি হিসেবেই দেখছেন।

শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রচিত সিংয়ের কয়েকটি ছবি শেয়ার করেন হুমা। পোস্টে তিনি রচিতের দীর্ঘ সংগ্রাম, ধৈর্য ও নিষ্ঠার প্রশংসা করেন। হুমা জানান, প্রথম পরিচয়ের সময় রচিতের প্রতিভার চেয়ে তার অধ্যবসায় ও লড়াই করার মানসিকতাই তাকে বেশি মুগ্ধ করেছিল।

হুমা লেখেন, “বারাণসীর এক ছোট শহরের ছেলে রচিত অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে এসেছিল। সাফল্য দ্রুত না এলেও সে কখনও হাল ছাড়েনি। কাজ করেছে, শিখেছে এবং নিজেকে আরও সমৃদ্ধ করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, এক দশকেরও বেশি সময় ধরে রচিত অভিনয় প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। অসংখ্য অভিনেতাকে অভিনয়ের পাঠ দিয়েছেন এবং তাদের সফলতার পেছনে নেপথ্যের কারিগর হিসেবে ভূমিকা রেখেছেন। অন্যদের আলোয় তুলে ধরলেও নিজের সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছেন তিনি।

পরিবারের সাথে একসাথে হুমা ও রচিত
রচিতের সবচেয়ে প্রশংসনীয় গুণের কথা বলতে গিয়ে হুমা লেখেন, “সে কখনও বিশ্বাস হারায়নি যে একদিন তারও সময় আসবে। কোনো শর্টকাট নয়, কোনো বাড়তি সুবিধা নয়—শুধু কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা এবং নিজের কাজের প্রতি বিশ্বাস।”

হুমার এই পোস্টের জবাবও দিয়েছেন রচিত। মজার ছলে তিনি মন্তব্য করেন, “আমাকে এভাবে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।” পাশাপাশি কঠিন সময়েও পাশে থাকার জন্য হুমার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে। গায়িকা আকাসা সিং একবার তাদের একটি ছবি প্রকাশ করে হুমাকে অভিনন্দন জানানোর পর থেকেই বিষয়টি আলোচনায় আসে। পরে অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে আরও বেশি আলোচনার জন্ম দেন তারা। গত বছর তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলেও ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

এদিকে হুমা ও রচিতকে এবার একসঙ্গে দেখা যাবে নতুন থ্রিলার চলচ্চিত্র ‘বেবি ডু ডাই ডু’-তে। আগামী ৩ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি পরিচালনা করেছেন নচিকেত সামন্ত। ছবিতে হুমা অভিনয় করেছেন বেবি কর্মকার নামের এক বধির চুক্তিভিত্তিক খুনির চরিত্রে, আর রচিতকে দেখা যাবে সিদ্ধুর ভূমিকায়।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভিড়ের মধ্যে রাশমিকার ঢাল হয়ে দাঁড়ালেন কৃতি স্যানন
ভিড়ের মধ্যে রাশমিকার ঢাল হয়ে দাঁড়ালেন কৃতি স্যানন
প্রেমিক নিয়ে লুকোচুরি ছাড়ছেন হুমা কুরেশি
প্রেমিক নিয়ে লুকোচুরি ছাড়ছেন হুমা কুরেশি
শিল্পী সমিতির নির্বাচনে জলি
শিল্পী সমিতির নির্বাচনে জলি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
আসছে চরকি অ্যাওয়ার্ডস, বিশেষ সম্মাননায় কারিনা কায়সার
আসছে চরকি অ্যাওয়ার্ডস, বিশেষ সম্মাননায় কারিনা কায়সার