তাদের ঠিকানা ভুল ছিল!

বিনোদন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৬, ১৪:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৫:৫১

‘ঠিকানা ভুল ছিল’ নাটকে তামান্না, তানভীর ও রিচি। প্রত্যেকটি মানুষের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে। থাকে গন্তব্যও। তবে রিচি সোলায়মান, তানভীর এবং র‌্যাম্প মডেল তামান্নার ঠিকানাটা নাকি ভুলই ছিল! না পাঠক, এটা তাদের বাস্তব জীবনের গল্প নয়। ‘ঠিকানা ভুল ছিল’ শিরোনামের নাটকে তাদেরকে পাওয়া যাবে ভুল ঠিকানার গল্পে।


সম্প্রতি নগরীর উত্তরাসহ বেশকিছু জায়গায় নাটকটির শ্যুটিং শেষ হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, সাংবাদিক তানভীর শহরের অলিতে-গলিতে বাসা খুঁজে বেড়ায়। একদিন ঘটনাক্রমে একটি বাড়ির চিলেকোঠা খুঁজে পায়, যার মালিক আবার রিচি সোলায়মান। রিচি কোনওভাবেই ভাড়া দিবেন না, কিন্তু তানভীর নাছোড়বান্দা। যেন তার এই বাড়িটি ছাড়া আর কোনও গতি নেই।

রিচির কাছে অনেক আকুতির পর তানভীর উঠে সেই চিলেকোঠায়। একের পর এক ঘটনার সম্মুখীন হয় দু’জন। আর সেই ঘটনা অনেকটা নীরবে অবলোকন করে যাচ্ছেন তানভীরের প্রেমিকা তামান্না। এভাবেই এগুতে থাকে ‘ঠিকানা ভুল ছিল’ নাটকের গল্প। রুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াৎ মানিকের পরিচালনায় এ নাটকটিতে রিচি, তানভীর, তামান্না ছাড়াও মাইম শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন নিথর মাহবুব।

বাঁ থেকে তামান্না, তানভীর, নিথর মাহবুব, রিচি সোলায়মান এবং সাখাওয়াৎ মানিক। নাটকটি প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, ‘এখানে গল্প বলার ধরণটা একটু ভিন্ন। এমনকি এতে মাইমের চরিত্রের কারণে অন্যভাবে গল্পটি ফুটে উঠেছে। দর্শকরা ভিন্ন স্বাদ পাবেন বলে আমার বিশ্বাস।’

তানভীর বলেন, ‘রিচি আপুর সঙ্গে কাজটি করতে পেরে অনেক ভালো লাগছে। গল্পে আমার চরিত্রটি একজন সাংবাদিকের। আর রিচি আপু একজন একা মানুষ। তার বাড়িতে বাসা ভাড়া নেওয়ার পরই ঘটতে থাকে নানান ঘটনা। যেটা আবার মাইমের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।’

‘ঠিকানা ভুল ছিল’ আসছে ঈদের জন্য নির্মিত হলো বলে নির্মাতা সূত্রে জানা যায়।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প