প্রিন্স উইলিয়াম ও ক্যাট সম্পর্কে যা বললেন শাহরুখ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ এপ্রিল ২০১৬, ১৭:১১আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৭:৩৪

প্রিন্স উইলিয়াম ও ক্যাটকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ। সঙ্গে ঐশ্বরিয়া রাই। ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও ক্যাট মিডলটন দম্পতির সম্মানে মুম্বাইয়ে আয়োজন করা হয়েছিল একটি দাতব্য উৎসবের। রবিবার বলিউডের সব বড় বড় তারকারা হাজির ছিলেন সে অনুষ্ঠানে।


কিং খানখ্যাত বলিউড সুপারস্টার শাহরুখ খান ছিলেন সে অনুষ্ঠানের নেতৃত্বে। দারুণ সময় কাটিয়েছেন প্রিন্স উইলিয়াম ও ক্যাট মিডলটনের সঙ্গে। রাজ দম্পতির সঙ্গে দেখা করার পর শাহরুখ তাদের ‘দয়াময় ও ভারসাম্যপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছেন।

৫০ বছরের এ অভিনেতা আইপিএলে নিজের টিম কলকাতা নাইট রাইডার্সের প্রথম জয় উদযাপন করতেও ভুলেননি। রবিবার সন্ধ্যায় এবারের আসরের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে জয় পেয়েছে নাইটরা। রাজ দম্পতি ও দলের জয় নিয়ে টুইটে শাহরুখ লিখেছেন, রাজ দম্পতি অনেক দয়াময় ও ভারসাম্যপূর্ণ। আজকের রাত শুধু রাণি ও নাইটদের। যদি সব রাত এমন হতো।

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন, পরিনীতি চোপড়া, অনিল কাপুর ও তার মেয়ে সোনম কাপুর, ভাতিজা অর্জুন কাপুর, আলিয়া ভাট, ঋষি কাপুর এবং নিতু সিংও বলিউডের এ দাতব্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্রিকেট মাঠে প্রিন্স উইলিয়াম ও ক্যাট। সঙ্গে শচীন টেন্ডুলকার। রবিবার তাজ মেমোরিয়ালে ২৬/১১ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাট ও উইলিয়ামের ভারত সফর শুরু হয়। মুম্বাইয়ের ওভাল ময়দানে একটি বস্তির শিশুদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্রিকেটও খেলেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সচিন টেন্ডুলকারও।

প্রিন্স উইলিয়াম ও ক্যাট মিডলটন সাত দিনের জন্য ভারত ও ভুটান সফরে এসেছেন। দুই দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যেই তাদের এই সফর।

সূত্র: এনডিটিভি।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প