অমিতাভকে হাশমির ধন্যবাদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ এপ্রিল ২০১৬, ১২:৪১আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৯:৪৫

ছেলের সঙ্গে এমরান। ডানে অমিতাভ বচ্চন।টুইটার, ফেসবুক আর ই-মেইলের যুগে চিঠি! তাও আবার লিখেছেন বলিউডের জীবন্ত কিংবদন্তি স্বয়ং অমিতাভ বচ্চন! আর লিখেছেন এমরান হাশমির ছেলে আয়ান হাশমিকে।

বিগ বি অমিতাভ ছেলেকে চিঠি লেখায় ধন্যবাদ জানিয়েছেন ৩৭ বছরের অভিনেতা হাশমি। টুইটারে চিঠির একটি ছবিও পোস্ট করেছেন তিনি। তাতে এমরান লিখেছেন, ‘চিঠির জন্য ধন্যবাদ। আয়ান ব্যাটম্যান হওয়ার স্বপ্ন দেখে। আর ব্যাটম্যান আপনার মতো হতে চায়। আপনিই সত্যিকারের সুপারহিরো!’
এরপর অমিতাভও আরেকটি টুইট করেছেন। তাতে এমরান দম্পতির উদ্দেশে তিনি লিখেছেন, ‘ছেলেটি অসাধারণ... ঈশ্বর তাকে আশীর্বাদ করুন এবং সারাজীবন সুস্থ থাকুক...।’
এ তো গেলো সামাজিক যোগাযোগমাধ্যমের কথা। কাজের ক্ষেত্রে শিগগিরই এমরান হাশমিকে দেখা যাবে টনি ডি’সুজা পরিচালিত সিনেমা ‘আজহার’- এ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এএ/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প