অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!

বিনোদন ডেস্ক
২৮ জুন ২০২৬, ১৩:১৮আপডেট : ২৮ জুন ২০২৬, ১৪:৩২

হলিউডের যেকোনো টানটান চিত্রনাট্যকেও হার মানাতে পারে ব্রিটিশ রাজপরিবারের ভেতরের নাটকীয়তা। রাজা চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল ২০২০ সালে রাজকীয় সমস্ত সুযোগ-সুবিধা ও দায়িত্ব ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।

এরপর রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদ ও বৈষম্যের একাধিক বিস্ফোরক অভিযোগ আনায় সম্পর্ক একবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। এমনকি যুক্তরাজ্যে তাদের থাকার একমাত্র জায়গা 'ফ্রগমোর কটেজ'-এর চাবিও কেড়ে নেওয়া হয়েছিল এবং বাতিল করা হয়েছিল তাদের রাষ্ট্রীয় নিরাপত্তাও।

কিন্তু দীর্ঘদিনের সেই তিক্ততা ও অভিমানের বরফ গলিয়ে এবার এক অভাবনীয় ঘটনা ঘটতে যাচ্ছে। আগামী মাসে যুক্তরাজ্যে একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন হ্যারি ও মেগান।

আর এই সফরকে কেন্দ্র করে স্বয়ং রাজা চার্লস নিজে তাদের থাকার জন্য একটি 'রাজকীয় বাসস্থান' ব্যবহারের প্রস্তাব দিয়েছেন, যা হ্যারি-মেগানও সানন্দে গ্রহণ করেছেন।

যুক্তরাজ্যে নিজেদের কোনো ঘর না থাকা এই দম্পতি যখন রাজার আমন্ত্রণে রাজকীয় বাসভবনেই এসে উঠছেন, তখন রাজপরিবারের বিশেষজ্ঞরা একে সম্পর্ক জোড়া লাগার একটি বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

এই সফরের সবচেয়ে আবেগঘন দিকটি হলো, হ্যারি ও মেগান এবার একা নন, সাথে নিয়ে আসছেন তাদের দুই সন্তান—প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে। ২০২২ সালের পর রাজা চার্লস তার এই নাতি-নাতনিদের সামনাসামনি দেখার সুযোগ পাননি, তাই দীর্ঘ চার বছর পর দাদুর সাথে নাতি-নাতনিদের এই পুনর্মিলন রাজপরিবারের জন্য অত্যন্ত বিশেষ হতে যাচ্ছে।

যুক্তরাজ্যে থাকাকালীন হ্যারি তার সন্তানদের নিয়ে তার প্রয়াত মা রাজকুমারী ডায়ানার সমাধিস্থল পরিদর্শনে যাবেন বলেও জানা গেছে। এর আগে নিরাপত্তা সংক্রান্ত জটিলতার কারণে মেগান ও সন্তানদের যুক্তরাজ্য সফর নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হলেও, শেষ পর্যন্ত এই সফরের জন্য তারা বিশেষ রাষ্ট্রীয় সুরক্ষার সবুজ সংকেত পেয়েছেন।

সব মিলিয়ে রাজপরিবারের দীর্ঘদিনের তিক্ততা ভুলে সুদিনের সুবাতাস হয়তো এবার সত্যিই বইতে শুরু করেছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই দিনেই বক্স অফিসে দাপট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত হলো আয়?
দুই দিনেই বক্স অফিসে দাপট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত হলো আয়?
‘ভ্যানিশিং ম্যান’ পলাশের সঙ্গী, কে এই জারবীনি?
‘ভ্যানিশিং ম্যান’ পলাশের সঙ্গী, কে এই জারবীনি?
ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, তবু হামলাকারীকে সাইফের ক্ষমা  
ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, তবু হামলাকারীকে সাইফের ক্ষমা  
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক