বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৬, ১০:৩৩ আপডেট : ২৯ জুন ২০২৬, ১৩:০২

বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট নির্মাতা মুস্তাফা মনোয়ার আর নেই (ইন্না...রাজিউন)। আজ সোমবার (২৯ জুন) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১৪ জুন থেকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন মুস্তাফা মনোয়ার। গত ১৯ জুন তার স্ত্রী মেরী মনোয়ার জানান, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। পরে গত ২০ মে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ১৫ দিন চিকিৎসা শেষে ৫ জুন বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ হননি। বাসায় ফেরার কয়েক দিনের মধ্যে তার শারীরিক অবস্থার আবার অবনতি হলে ১৪ জুন পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

মেরী মনোয়ার বলেন, ‘বাসায় আসার পর হঠাৎ করেই উনার অক্সিজেন লেভেল কমতে শুরু করে এবং ব্লাড প্রেশার ফল করে। চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।’ সেখানেই দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকাবস্থায় মারা গেলেন তিনি।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর যশোরে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। চিত্রশিল্পী, পাপেট নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে তিনি দেশের শিল্পাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কর্মজীবনে বাংলাদেশ টেলিভিশন, শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও এফডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি একুশে পদক লাভ করেন।

/ইউএস/
সম্পর্কিত
নানা পাটেকারের জীবনের সেরা কয়েকটি সিনেমা
নানা পাটেকারের জীবনের সেরা কয়েকটি সিনেমা
হাসপাতালে ৪৫ মিনিটের চেষ্টা, তবু আর ফেরেননি নানা পাটেকার
হাসপাতালে ৪৫ মিনিটের চেষ্টা, তবু আর ফেরেননি নানা পাটেকার
অভিনেতা নানা পাটেকার মারা গেছেন
অভিনেতা নানা পাটেকার মারা গেছেন
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিনোদন বিভাগের সর্বশেষ
শেষ বক্তব্যে যা বলেছিলেন নানা পাটেকার
শেষ বক্তব্যে যা বলেছিলেন নানা পাটেকার
নানা পাটেকারের জীবনের সেরা কয়েকটি সিনেমা
নানা পাটেকারের জীবনের সেরা কয়েকটি সিনেমা
মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম