ব্রেকআপের গুঞ্জনে এক ছবিতেই জবাব দিলেন কৃতি স্যানন

বিনোদন ডেস্ক
০১ জুলাই ২০২৬, ১৮:০০আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৮:০০

কয়েক দিন ধরেই বলিউডে গুঞ্জন ছিল, ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে কৃতি স্যাননের সম্পর্ক ভেঙে গেছে। তবে সেই জল্পনায় যেন নিজেই ইতি টানলেন অভিনেত্রী।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে গত ছয় মাসের নানা মুহূর্তের ছবি শেয়ার করেন কৃতি। সেই ছবিগুলোর মধ্যে একটি ছবিতে কবির বাহিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায় তাকে। লাইভ পারফরম্যান্স উপভোগ করার সময় দুজনকে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা যায়।

সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে কবির বাহিয়াকে অন্য এক নারীর সঙ্গে দেখা যাওয়ার পরই তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে নতুন এই ছবি প্রকাশের পর ভক্তদের অনেকেই মনে করছেন, সেই গুঞ্জনের কোনো ভিত্তি নেই।

ছবিগুলোর ক্যাপশনে কৃতি লেখেন, “বছরের প্রথম ছয় মাসের কিছু মুহূর্ত। এমন কিছু স্মৃতি, যা কখনো ইনস্টাগ্রামে আসেনি... আর কিছু হয়তো কখনোই আসবে না।”

দীর্ঘদিন ধরেই কৃতি স্যানন ও কবির বাহিয়ার প্রেমের গুঞ্জন শোনা গেলেও, দুজনের কেউই এখন পর্যন্ত সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার করেননি।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্পাইডার-ম্যানের সঙ্গে এক ফ্রেমে মেসি, চমকে দিল মার্ভেলের নতুন প্রচারণা
স্পাইডার-ম্যানের সঙ্গে এক ফ্রেমে মেসি, চমকে দিল মার্ভেলের নতুন প্রচারণা
ব্রেকআপের গুঞ্জনে এক ছবিতেই জবাব দিলেন কৃতি স্যানন
ব্রেকআপের গুঞ্জনে এক ছবিতেই জবাব দিলেন কৃতি স্যানন
‘আলফা’ মুক্তির আগেই সেন্সর বোর্ডের কাঁচি, কোথায় গেলেন আলিয়া?
‘আলফা’ মুক্তির আগেই সেন্সর বোর্ডের কাঁচি, কোথায় গেলেন আলিয়া?
জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন দুই বাংলার নন্দিনী জয়া
জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন দুই বাংলার নন্দিনী জয়া
ফের বাংলাগানে মজেছে ফিফা, গীতিকার বললেন, ‘এটাই ভাষার শক্তি’
ফের বাংলাগানে মজেছে ফিফা, গীতিকার বললেন, ‘এটাই ভাষার শক্তি’