অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৬, ১৩:৪৮আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৫:২২

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে তার রাজধানীর ধানমন্ডির বাসায় গেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (৪ জুলাই) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ধক্যজনিত জটিলতা ও ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন শবনম মুশতারী। তার অসুস্থতার খবর জেনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তার জরুরি চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সায়েলা খানম এবং শিল্পীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নজরুলসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শবনম মুশতারী ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়া ২০১৫ সালে তিনি জাতীয় নজরুল পুরস্কার লাভ করেন। তিনি কবি তালিম হোসেন এবং কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।

/এসও/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
বিশ্বজুড়ে মুক্তির পথে প্রবাসী বাংলাদেশি নির্মাতা আরমান আলীর ‘শেডস অব স্যাডনেস’
বিশ্বজুড়ে মুক্তির পথে প্রবাসী বাংলাদেশি নির্মাতা আরমান আলীর ‘শেডস অব স্যাডনেস’
শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী
শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী