২৫ বছরের পরিচয়, দুই বছরের প্রেম; অবশেষে এক হলেন আমির-গৌরী

বিনোদন ডেস্ক
০৫ জুলাই ২০২৬, ১৬:০৫আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৬:০৭

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড সুপারস্টার আমির খান। দুই বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর রোববার (৫ জুলাই) মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে একান্ত ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন তিনি।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনে আমির ও গৌরী—দুজনেরই আগের সংসারের সন্তানরা উপস্থিত ছিলেন। আমিরের ছেলে জুনায়েদ খান ও মেয়ে আইরা খান ছাড়াও নির্মাতা আশুতোষ গোয়ারিকর, অভিনেত্রী এলি আভরাম, সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিক রাজ ঠাকরে এবং কৌতুকশিল্পী-অভিনেতা বীর দাস অনুষ্ঠানে যোগ দেন।

আমিরের একজন মুখপাত্র ভারতীয় গণমাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করেছেন।

আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছর আগের। তবে ২০২৪ সালে আমিরের চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবারও তাদের যোগাযোগ হয়। এরপরই শুরু হয় প্রেম। প্রায় এক বছর দূরত্বের সম্পর্ক বজায় রাখার পর ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে সবার সামনে নিজের জীবনসঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন আমির।

সে সময় আমির জানিয়েছিলেন, তৃতীয়বার বিয়ের কোনো পরিকল্পনা তাঁর নেই। তবে গৌরীর সঙ্গে তিনি নিজেকে 'খুব স্থিতিশীল' অনুভব করেন। পরে গৌরীও আগের সংসারের ছেলেকে নিয়ে বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে চলে আসেন এবং গত এক বছরের বেশি সময় ধরে তারা একসঙ্গেই বসবাস করছিলেন।

গৌরী আগে একটি হেয়ারকেয়ার প্রতিষ্ঠানে কাজ করতেন। বর্তমানে তিনি আমিরের প্রযোজনা প্রতিষ্ঠান আমির খান প্রোডাকশনস-এর কাজেও যুক্ত রয়েছেন।

গত মাসেই বিয়ের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছিলেন আমির। আর কয়েক দিন আগে পরিচালক রাজকুমার হিরানির নতুন প্রকল্পের প্রিমিয়ারে তিনি জানান, ৫ জুলাই তাদের নিবন্ধিত বিয়ে হবে। এরপর শুধুমাত্র পরিবারের সদস্য ও দীর্ঘদিনের বন্ধুদের নিয়ে ছোট পরিসরে আয়োজন করা হবে—যা শেষ পর্যন্ত বাস্তবেই ঘটল।

উল্লেখ্য, এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত ও কিরণ রাওকে বিয়ে করেছিলেন। বিচ্ছেদের পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বলিউডে নায়িকা হিসেবে অবহেলার অভিজ্ঞতা জানালেন কৃতি স্যানন
বলিউডে নায়িকা হিসেবে অবহেলার অভিজ্ঞতা জানালেন কৃতি স্যানন
২৫ বছরের পরিচয়, দুই বছরের প্রেম; অবশেষে এক হলেন আমির-গৌরী
২৫ বছরের পরিচয়, দুই বছরের প্রেম; অবশেষে এক হলেন আমির-গৌরী
পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার তিন নির্মাতা
পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার তিন নির্মাতা
এশিয়ার সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেলো বাংলাদেশের ‘রইদ’
এশিয়ার সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেলো বাংলাদেশের ‘রইদ’
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে