তোমাকে দিয়ে কিছু হবে না, চুপচাপ বসে আমার রিলস দেখো: রাখিকে কঙ্গনা

বিনোদন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০

রাখি সাওয়ান্তকে দিয়ে কিছু হবে না বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। তাকে চুপচাপ বসে কঙ্গনার রিলস দেখতে এবং কাঁদতে বলেছেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে কঙ্গনা রানাউত ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাখি। সেই মন্তব্যের জবাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা।

পডকাস্টে স্মৃতি ইরানি ও কঙ্গনার রাজনৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রাখি বলেন, ‘স্মৃতি, কঙ্গনাদের মতো মহিলারা এমন কী দিয়েছেন, যার বিনিময়ে তাদের মন্ত্রী বানানো হয়েছে? তারা যা দিয়েছেন, আমিও তো সেটা দিতে পারি।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেনে রাখির এমন মন্তব্যের পর বিতর্ক শুরু হয়। বিষয়টি নজরে আসে কঙ্গনারও।

রাখির মন্তব্যের সমালোচনা করে কঙ্গনা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শুধু রাখি নন, অসফল এবং তিক্ত মানসিকতার অনেকেই সফল নারীদের চরিত্রহনন করতে তৎপর হন—নিজেদের ঈর্ষা, ব্যর্থতা ও অহমবোধকে তুষ্ট করার জন্য। তবে এ ধরনের ইচ্ছাকৃত আক্রমণ ও প্রকাশ্যে চরিত্রহননের ঘটনায় আর চুপ করে থাকা উচিত নয়।’

কঙ্গনা আরও লেখেন, ‘অপমানিত বোধ করা কিংবা বারবার নিজেদের ব্যাখ্যা দেওয়াও বন্ধ করার সময় এসেছে।’

এরপর রাখিকে উদ্দেশ করে কঙ্গনা বলেন, ‘তুমি সাফল্যের জন্য সবকিছু করতে প্রস্তুত। কিন্তু দুর্ভাগ্যবশত, তোমার কাছ থেকে কারও কিছুই প্রয়োজন নেই। মনে রেখো, তোমার সব “ফেভার” মিলিয়েও কিন্তু একটা ঝাড়ুদার বা সাফাইকর্মীর চাকরিও জোটেনি—যার জন্যও নির্দিষ্ট প্রতিভার প্রয়োজন হয়।’

সবশেষে রাখিকে কটাক্ষ করে কঙ্গনা বলেন, ‘তোমাকে দিয়ে কিছু হবে না! তাই চুপচাপ বসে আমার রিলস দেখো আর কাঁদতে থাকো।’

/এনআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
তোমাকে দিয়ে কিছু হবে না, চুপচাপ বসে আমার রিলস দেখো: রাখিকে কঙ্গনা
তোমাকে দিয়ে কিছু হবে না, চুপচাপ বসে আমার রিলস দেখো: রাখিকে কঙ্গনা
দিশার মৃত্যু মামলায় নতুন মোড়, এফআইআরে রিয়া চক্রবর্তীসহ একাধিক তারকার নাম
দিশার মৃত্যু মামলায় নতুন মোড়, এফআইআরে রিয়া চক্রবর্তীসহ একাধিক তারকার নাম
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
কোরিয়া বক্স অফিস: টানা ষষ্ঠ সপ্তাহেও শীর্ষে ‘দ্য ওডিসি’, দ্বিতীয় ‘অবসেশন’
কোরিয়া বক্স অফিস: টানা ষষ্ঠ সপ্তাহেও শীর্ষে ‘দ্য ওডিসি’, দ্বিতীয় ‘অবসেশন’
ইতালিতে হেনস্তার ঘটনার পর কী কী হলো, জানালেন বাঁধন
ইতালিতে হেনস্তার ঘটনার পর কী কী হলো, জানালেন বাঁধন