৩২ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে যেভাবে ‘মোয়ানা’ হলেন ক্যাথরিন

বিনোদন ডেস্ক
১০ জুলাই ২০২৬, ১৪:০৯আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৪:৫৩

ডিজনির লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ সিনেমার জন্য নতুন মুখ খুঁজতে বিশ্বজুড়ে শুরু হয়েছিল বিশাল অডিশন। বিভিন্ন দেশ থেকে প্রায় ৩২ হাজার আবেদনকারী অংশ নেন এই নির্বাচনী প্রক্রিয়ায়।

এত বিপুল প্রতিযোগিতার মধ্য থেকে শেষ পর্যন্ত যিনি ডিজনির নতুন ‘মোয়ানা’ হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সামোয়ান বংশোদ্ভূত তরুণ অভিনেত্রী ক্যাথরিন লাগাইয়া।

পরিচালক টমাস কাইল জানান, ক্যাথরিনের প্রথম অডিশনই তাকে চমকে দিয়েছিল। অডিশনে তিনি ‘হাউ ফার আই'ল গো’ গানটি পরিবেশন করার পাশাপাশি অভিনয়ের মাধ্যমে মোয়ানার সাহস, কৌতূহল এবং অজানা পৃথিবীকে আবিষ্কারের আকাঙ্ক্ষা এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে, তখনই তার মনে হয়েছিল, ‘আমরা সম্ভবত আমাদের মোয়ানাকে খুঁজে পেয়েছি।’

এরপর একাধিক ধাপের স্ক্রিন টেস্ট ও অভিনয় মূল্যায়নের পর আনুষ্ঠানিকভাবে ক্যাথরিনের হাতেই তুলে দেওয়া হয় ডিজনির নতুন ‘মোয়ানা’র দায়িত্ব।

মোয়ানার সংবাদ সম্মেলনে
ক্যাথরিনের কাছে এটি শুধু একটি চরিত্র নয়, শৈশবের স্বপ্নপূরণ। তিনি বলেন, ‘মোয়ানা এমন একজন আদর্শ, যিনি আমার শৈশবের সঙ্গী ছিলেন। তার সাহস, কৌতূহল আর নিজের পথ নিজেই তৈরি করার মানসিকতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আজ সেই চরিত্রে অভিনয় করতে পারা আমার জন্য অবিশ্বাস্য এক সম্মান।’

তিনি আরও বলেন, ‘আমি চাই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছোট ছোট মেয়েরা পর্দায় নিজেদের দেখতে পাক। যেমনটা আমি ছোটবেলায় দেখেছিলাম। যদি তাদের মনে হয়—“আমিও এটা করতে পারি”, তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।’

লাইভ-অ্যাকশন সংস্করণে ক্যাথরিনের বিপরীতে অর্ধদেবতা ‘মাউই’ চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা ডোয়াইন জনসন। ২০১৬ সালের অ্যানিমেটেড ‘মোয়ানা’য় এই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এবার প্রথমবারের মতো ক্যামেরার সামনে সেই চরিত্রে অভিনয় করছেন জনসন।

টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের ‘মোয়ানা’ আন্তর্জাতিকভাবে ১০ জুলাই মুক্তি পেয়েছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পেয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
লেগো-স্নুপির মতো আন্তর্জাতিক প্রযোজনাকে টপকে লিও অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা
লেগো-স্নুপির মতো আন্তর্জাতিক প্রযোজনাকে টপকে লিও অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা
৩২ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে যেভাবে ‘মোয়ানা’ হলেন ক্যাথরিন
৩২ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে যেভাবে ‘মোয়ানা’ হলেন ক্যাথরিন
অ্যাকশন দৃশ্যে ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা, গড়লেন নতুন ইতিহাস
অ্যাকশন দৃশ্যে ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা, গড়লেন নতুন ইতিহাস
রক্ত-গুলির বদলে প্রেম, ‘টক্সিক’-এ ‘কেজিএফ’খ্যাত যশের নতুন রূপ
রক্ত-গুলির বদলে প্রেম, ‘টক্সিক’-এ ‘কেজিএফ’খ্যাত যশের নতুন রূপ
২০০ কোটি দর্শকের সামনে এক মঞ্চে ৪ মহাতারকা, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস
২০০ কোটি দর্শকের সামনে এক মঞ্চে ৪ মহাতারকা, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস