আবারও মনির খানের কণ্ঠে ‘মা’, এবার গল্পটা অসুস্থ সন্তানকে ঘিরে

বিনোদন রিপোর্ট 
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪০

ভক্তিমূলক গানের জন্য বরাবরই এগিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও সংগীতশিল্পী মনির খান। তার কণ্ঠে ‘মা’ শিরোনামের বেশ কয়েকটি গান শ্রোতাদের মনে দাগ কেটে আছে।

সম্প্রতি এইচ এম নিপুর কথা ও সুরে ‘মা’ শিরোনামের আরও একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

অসুস্থ সন্তানকে ঘিরে মায়ের আবেগ ও ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে গানটি নির্মিত হয়েছে বলে জানান মনির খান। তিনি বলেন, ‘এটা শুধু গান নয়, মা ও সন্তানের হৃদয় নিংড়ানো আবেগ এ গানে উঠে এসেছে। গানটি শ্রোতাদের মাঝে ভিন্ন এক অনুভূতি সৃষ্টি করবে। হৃদয় ও মনকে সিক্ত করে তুলবে।’

গানটির গীতিকার ও সুরকার এইচ এম নিপু বলেন, ‘মা ও অসুস্থ সন্তানই গানের মূল দুটি চরিত্র। মরণব্যাধিতে আক্রান্ত ছেলের শেষ ইচ্ছে পূরণের আকুতি রয়েছে গানটিতে। শ্রোতারা এ গানে মা ও সন্তানের ভালোবাসাকে খুঁজে পাবেন।

এরই মধ্যে রেজা মাহমুদের পরিচালনায় নির্মিত হয়েছে ‘মা’ গানটির মিউজিক ভিডিও। এতে অভিনয় করেছেন শিশির, তাইফ, স্বপ্না ও ফাল্গুনীসহ অনেকে।

‘মা’ গানটি শিগগিরই এইচ এম নিপুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

/এনআই/
সম্পর্কিত
ফিরলেন প্লেব্যাকে...
ফিরলেন প্লেব্যাকে...
একসঙ্গে ১০ গান নিয়ে হাজির মনির খান
একসঙ্গে ১০ গান নিয়ে হাজির মনির খান
‘সবসময় বলতেন, তার দুটি ছেলে উপল ও মনির’
গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণ‘সবসময় বলতেন, তার দুটি ছেলে উপল ও মনির’
দিলারা জামান-আরজুকে নিয়ে মিউজিক ভিডিও
দিলারা জামান-আরজুকে নিয়ে মিউজিক ভিডিও
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’