‘দ্য ওডিসি’র প্রচারণায় ভারতে ক্রিস্টোফার নোলান, মুক্তির আগেই টিকিট কেনার হিড়িক

বিনোদন রিপোর্ট
১১ জুলাই ২০২৬, ১৪:০০আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৪:০০

বিশ্বব্যাপী মুক্তির আগে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’–এর প্রচারণায় ভারতে এসেছেন অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান। মুম্বইয়ে আয়োজিত ছবিটির ভারতীয় প্রিমিয়ারে তার সঙ্গে উপস্থিত ছিলেন দুই প্রধান অভিনেতা ম্যাট ডেমন ও টম হল্যান্ড।

বিশেষ প্রদর্শনী শেষে দর্শকদের উদ্দেশে নোলান বলেন, “এমন উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। ভারতে আসা সবসময়ই আমাদের কাছে বিশেষ।”

ভারতের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করেন তিনি। নোলান জানান, এর আগে দু’বার ভারতে শুটিং করেছেন—একবার রাজস্থানের জোধপুরে এবং আরেকবার মুম্বইয়ে। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রতি বারই ভারতে এলে এক আলাদা অনুভূতি হয়।”

প্রদর্শনী শেষে দর্শকদের কাছে ছবিটি কেমন লেগেছে জানতে চাইলে পুরো প্রেক্ষাগৃহ করতালি ও উচ্ছ্বাসে ফেটে পড়ে।

ভারতীয় দর্শকদের প্রশংসা করেন টম হল্যান্ডও। তিনি বলেন, “ভারতে এলে সবসময় খোলা মনে যে ভালোবাসা পাই, তার জন্য কৃতজ্ঞ। সিনেমা হলে দর্শকদের যে উচ্ছ্বাস এখানে দেখা যায়, তার তুলনা সত্যিই বিরল।”

ম্যাট ডেমনও ভারতীয় দর্শকদের প্রতিক্রিয়াকে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, “ছবিটি আপনাদের ভালো লেগেছে জেনে আমাদের সত্যিই আনন্দ হচ্ছে। এই ভালোবাসার মূল্য আমাদের কাছে অনেক।”

হোমারের কালজয়ী মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত একই নামের এই চলচ্চিত্রে ইথাকার রাজা ওডিসিউসের দীর্ঘ ও বিপদসংকুল বাড়ি ফেরার যাত্রার গল্প তুলে ধরেছেন নোলান। ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন এবং তার ছেলে টেলেম্যাকাসের ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড। এছাড়া অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, জেনডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিটা নিয়ঙ্গ’ও ও চার্লিজ থেরনসহ আরও অনেকে।

আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘দ্য ওডিসি’। এর আগে লন্ডনে ছবিটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হলেও মুম্বইয়ের এই আয়োজন ছিল ভারতীয় প্রিমিয়ার। আন্তর্জাতিক মুক্তির আগে ভারতীয় দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ছবিটি নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দ্য ওডিসি’র প্রচারণায় ভারতে ক্রিস্টোফার নোলান, মুক্তির আগেই টিকিট কেনার হিড়িক
‘দ্য ওডিসি’র প্রচারণায় ভারতে ক্রিস্টোফার নোলান, মুক্তির আগেই টিকিট কেনার হিড়িক
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’ দেখে কান্নায় ভেঙে পড়লো দর্শক, প্রথম দিনেই হাউজফুল
জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’ দেখে কান্নায় ভেঙে পড়লো দর্শক, প্রথম দিনেই হাউজফুল
‘আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল’—চার বছর পর বিস্ফোরক অভিযোগ পরীমণির
‘আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল’—চার বছর পর বিস্ফোরক অভিযোগ পরীমণির
শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত সালমান ইউসুফ খান
শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত সালমান ইউসুফ খান