ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী গ্রহণ করলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি।
লেমন রঙের একটি শাড়ি পরে সম্মাননা গ্রহণকারী প্রিয়াঙ্কাকে ‘দেশি গার্ল’-এর চেয়ে কম কিছু মনে হচ্ছিল না।
প্রায় এক দশক ধরে হিন্দি সিনেমায় কাজ করছেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা। আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ানটিকো’তে অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবেও খ্যাতি অর্জন করেছেন তিনি।
বর্তমানে সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ ছবির মধ্য দিয়ে সাফল্যের শিখরে থাকা এ অভিনেত্রী হলিউডের একটি ছবিতেও অভিনয় করছেন। ‘বেওয়াচ’ নামের ওই ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ভিলেনের ভূমিকায়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/এফইউ/এমএম/



