হানিমুনে কোথায় গেলেন আমির-গৌরী? সঙ্গে কারা আছেন জানেন?

বিনোদন ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১০:৩০আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৮:২৭

বিয়ের এক সপ্তাহ না পেরোতেই মধুচন্দ্রিমায় পাড়ি জমিয়েছেন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী গৌরী স্প্র্যাট। তবে এ সফরে তারা একা নন। সঙ্গে রয়েছে তাদের দুই সন্তানও।

ভারতীয় গণমাধ্যমের খবর, নবদম্পতি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তাদের সঙ্গে গেছেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খান এবং গৌরীর প্রথমপক্ষের ছেলে কুইন স্প্র্যাট।

জানা গেছে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথমে ভারতীয় চলচ্চিত্র উৎসবের একটি আয়োজনে অংশ নেবেন আমির। এরপর গৌরী ও দুই সন্তানকে নিয়ে কয়েক দিন ব্যক্তিগত সময় কাটাবেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, এই সফরের উদ্দেশ্য শুধু মধুচন্দ্রিমা নয়, নতুন পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানোও। বিশেষ করে গৌরীর ছেলে কুইন ও আমিরের ছেলে আজাদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করতে চান অভিনেতা।

গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলের বাড়িতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন আমির ও গৌরী। অনুষ্ঠানে আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন।

এদিকে বিয়ের পর নতুন ঠিকানার প্রস্তুতিও নিচ্ছেন আমির। মুম্বাইয়ের পালি হিলের বাড়ি ছেড়ে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের ‘মেরিনা’ আবাসনের তিনটি ফ্ল্যাটে বসবাস করবেন তিনি। সেখানে আমির ও গৌরীর পাশাপাশি কাছাকাছি থাকবেন কিরণ রাও ও ছেলে আজাদ, আমিরের বড় ছেলে জুনায়েদ, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেন।

উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে সম্পর্কে ছিলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা জানান আমির। এরপর চলতি মাসের ৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

/আরএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
আবারও মনির খানের কণ্ঠে ‘মা’, এবার গল্পটা অসুস্থ সন্তানকে ঘিরে
আবারও মনির খানের কণ্ঠে ‘মা’, এবার গল্পটা অসুস্থ সন্তানকে ঘিরে