বিয়ের পর বরকে সাথে নিয়ে প্রথমবার প্রকাশ্যে টেইলর সুইফট

বিনোদন ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১৩:১৭আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৩:১৭

বিয়ের পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে। নবদম্পতির হাস্যোজ্জ্বল উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

গত ৩ জুলাই নিউইয়র্কে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন টেইলর ও ট্রাভিস। এরপর দীর্ঘদিন জনসমক্ষে দেখা না যাওয়ায় ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে ট্রাভিসের সাবেক সতীর্থ জুজু স্মিথ-শুস্টার ও লরা ক্রুকের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন তারা।

অনুষ্ঠানে টেইলরকে গোলাপি ফুলেল গাউনে এবং ট্রাভিসকে কালো স্যুটে দেখা যায়। অতিথিদের সঙ্গে হাসি-আড্ডা, ছবি তোলা এবং আনন্দঘন মুহূর্তে অংশ নিতে দেখা যায় এই তারকা দম্পতিকে। তাদের স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মন জয় করেছে।

বিশেষ করে টেইলরের হাতে নতুন বিয়ের আংটিও ভক্তদের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে নবদম্পতির রসায়ন নিয়ে প্রশংসা করছেন অনুরাগীরা।

উল্লেখ্য, টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির সম্পর্ক ২০২৩ সালে প্রকাশ্যে আসে। দীর্ঘদিন আলোচিত প্রেমের পর গত ৩ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে নিজেদের বিয়ের আনুষ্ঠানিক ছবি এখনও প্রকাশ করেননি এই তারকা দম্পতি। (www.ndtv.com)

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
আবারও মনির খানের কণ্ঠে ‘মা’, এবার গল্পটা অসুস্থ সন্তানকে ঘিরে
আবারও মনির খানের কণ্ঠে ‘মা’, এবার গল্পটা অসুস্থ সন্তানকে ঘিরে