প্রথমবারের মতো অভিনয়ে এলেন জামাল ভূঁইয়া

বিনোদন রিপোর্ট
১৩ জুলাই ২০২৬, ১৪:০৪আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৫:৫০

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার আবহে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে চ্যানেল আই। সম্প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ব্রাজেন্টিনা ক্লাব’, যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে দেখা যাচ্ছে অভিনয়ে।

যদিও এর আগে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন জামাল ভূঁইয়া, তবে কোনো নাটক বা ফিকশনধর্মী প্রযোজনায় এটিই তার প্রথম অভিনয়। শুরুতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও পরে পরিচালক তারিক মুহাম্মদ হাসানের অনুরোধে রাজি হন তিনি।

জামাল নিজেও জানিয়েছেন, বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা থাকলেও নাটকে অভিনয় তার জন্য একেবারেই নতুন এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।

নাটকে জামাল ভূঁইয়ার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। নাটকটির গল্প, কাহিনি ও পরিচালনায় রয়েছেন তারিক মুহাম্মদ হাসান।

‘ব্রাজেন্টিনা ক্লাব’-এর কাহিনি আবর্তিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের আবেগ, মান-অভিমান, ঝগড়া, হাস্যরস ও নানা নাটকীয় ঘটনাকে ঘিরে। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দুই শিবিরের চিরচেনা প্রতিদ্বন্দ্বিতাকে বিনোদনমূলক আঙ্গিকে তুলে ধরা হয়েছে ধারাবাহিকটিতে।

এতে আরও অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, শহিদ উন নবী, আনোয়ার, জাবেদ গাজী, অপু, আশিক, তানভীরসহ আরও অনেকে।

ধারাবাহিক নাটক ‘ব্রাজেন্টিনা ক্লাব’ প্রতি শনি ও রোববার রাত ১০টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
আবারও মনির খানের কণ্ঠে ‘মা’, এবার গল্পটা অসুস্থ সন্তানকে ঘিরে
আবারও মনির খানের কণ্ঠে ‘মা’, এবার গল্পটা অসুস্থ সন্তানকে ঘিরে