তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’

বিনোদন ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ১৭:৩৩আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৭:৩৩

অভিনেতা থেকে এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। রাজনীতির ময়দানে নতুন অধ্যায় শুরুর পর আবারও বড়পর্দায় ফিরছেন থালাপতি বিজয়। দীর্ঘ অপেক্ষা ও নানা জটিলতা পেরিয়ে আগামী ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়ক’।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিজয়ের অভিনীত প্রথম সিনেমা হিসেবে ‘জন নায়ক’ ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। ছবিটির মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা ছিল। সেন্সর-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি পায়নি। পরে ছবিটির এইচডি সংস্করণ অনলাইনে ফাঁস হওয়ার খবরও সামনে আসে। সব বাধা পেরিয়ে অবশেষে নির্মাতারা মুক্তির তারিখ ঘোষণা করেছেন।

সম্প্রতি নতুন পোস্টার প্রকাশ করে ছবিটির মুক্তির তারিখ জানানো হয়। পোস্টারে পুলিশ কর্মকর্তার পোশাকে দেখা গেছে বিজয়কে। হাতে তলোয়ার নিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অভিনেতার এই লুক ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। পোস্টারের সঙ্গে নির্মাতারা লিখেছেন, ‘আগুনে পরীক্ষিত, সময়ে গড়া, ইতিহাসের জন্য নির্মিত।’

‘জন নায়ক’ পরিচালনা করেছেন এইচ বিনোদ। ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন, প্রিয়ামণি ও সুনীল।

ছবির গল্পে বিজয়কে দেখা যাবে ভেট্রি কোন্ডান নামের এক সাবেক পুলিশ কর্মকর্তা ও দণ্ডপ্রাপ্ত আসামির চরিত্রে। একটি মেয়েকে দত্তক নিয়ে তাকে সাহসী ও স্বাধীনচেতা হিসেবে গড়ে তোলেন তিনি। গল্পের একপর্যায়ে ক্ষমতা ও নিয়ন্ত্রণকেন্দ্রিক এক দুর্নীতিগ্রস্ত চরিত্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বিজয়ের চরিত্রটি।

রাজনীতিতে সক্রিয় হওয়ার পর ‘জন নায়ক’-কেই বিজয়ের শেষ সিনেমা হিসেবে ধরা হচ্ছে। ফলে ছবিটি শুধু তার ভক্তদের জন্য নয়, অভিনেতা বিজয়ের দীর্ঘ চলচ্চিত্রজীবনেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পর্দার ‘জননায়ক’ এখন বাস্তবেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী—এই দ্বৈত পরিচয়ের নতুন বাস্তবতায় ‘জন নায়ক’ মুক্তি পাওয়ায় ছবিটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

২৩ জুলাই ছবিটি মুক্তির পর মুখ্যমন্ত্রী বিজয়ের সিনেমা বক্স অফিসে কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’
শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব
শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব
প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ–কেয়া পায়েল
প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ–কেয়া পায়েল
২৫ বছর পর আবার মঞ্চনাটকে নওয়াজউদ্দিন সিদ্দিকী
২৫ বছর পর আবার মঞ্চনাটকে নওয়াজউদ্দিন সিদ্দিকী
‘ভালো নারীরা ভালো পুরুষই পান?’—মুসলিম বন্ধুর যে কথা ভাবিয়েছে সুনন্দা শর্মাকে
‘ভালো নারীরা ভালো পুরুষই পান?’—মুসলিম বন্ধুর যে কথা ভাবিয়েছে সুনন্দা শর্মাকে