থালাপতি বিজয়ের সিনেমায় বড় ধস, আয় নামলো অর্ধেকে

বিনোদন ডেস্ক 
২৫ জুলাই ২০২৬, ১৩:২২ আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৩:৩০

সাত মাস পেছানোর পর অবশেষে ২৩ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তামিল তারকা ও বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নায়গন’।

সিনেমাটি ঘিরে তার ভক্তদের শুরু থেকেই নজিরবিহীন উচ্ছ্বাস দেখা যায়। সিনেমাটি মুক্তির দিন সেই উচ্ছ্বাসের প্রতিফলন মিলেছে প্রথম দিনের আয়েও। কিন্তু দ্বিতীয় দিনে এসে সিনেমাটি বক্স অফিসে পতনের মুখে পড়েছে।

ট্রেড ট্র্যাকার স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী, এইচ. ভিনোথ পরিচালিত ছবিটি শুক্রবার ভারতে ২১.১৫ কোটি রুপি নেট আয় করেছে। ফলে দুই দিনে দেশীয় মোট নেট আয় দাঁড়িয়েছে ৬৩.৮৫ কোটি রুপি।

বৃহস্পতিবার ছবিটি ৪২.৭০ কোটি রুপি নেট আয় দিয়ে যাত্রা শুরু করেছিল। দ্বিতীয় দিনের আয়ের ফলে ছবিটির আয় প্রথম দিনের তুলনায় প্রায় ৫০.৫% কমেছে।

ছবিটির ভারতে মোট (গ্রস) আয় এখন ৭৫ কোটি রুপি এবং বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে ১১২.৫০ কোটি রুপিতে।

শুক্রবার ছবিটির সার্বিক হল-দখলের হার ছিল ৪৪.৩৩%। সকালের শোতে দর্শক উপস্থিতি ছিল ৩২.৭৭% এবং দুপুরের শোতে ছিল ৩৭.২৩%।

দিন বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক উপস্থিতি বেড়েছে। সন্ধ্যার শোতে ছিল ৪৭% এবং রাতের শোতে পৌঁছায় ৬০.৩১%।

দ্বিতীয় দিনে ছবিটির আয়ের বড় অংশ এসেছে তামিল সংস্করণ থেকে, যার আয় ছিল ১৭.৯৫ কোটি রুপি।

হিন্দি সংস্করণ আয় করেছে ১.৮৫ কোটি রুপি এবং তেলুগু সংস্করণ আয় করেছে ১.৩৫ কোটি রুপি।

ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে পরিচালক এইচ. ভিনোথ বলেন, ‘‘বিজয় স্যারের কোনও ছবি মুক্তি পেলেই প্রথম এক সপ্তাহ মানুষ বলে এটা ভালো, ওটা ভালো নয়, এটা কাজ করেনি, ওটা কাজ করেনি। তারপর এক সপ্তাহ পর তারা বলে, ছবিটি আসলে ততটা ভালো নয়। কিন্তু ছয় মাস পরে ছবিটিই সমাজে বড় হিট হিসেবে পরিচিত হয়ে ওঠে।’’

/এনআই/
সম্পর্কিত
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
বৃদ্ধাকে নিজের ডিওর সানগ্লাস উপহার দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
বৃদ্ধাকে নিজের ডিওর সানগ্লাস উপহার দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তির আগেই বক্স অফিসে ঝড়, ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি পার
মুক্তির আগেই বক্স অফিসে ঝড়, ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি পার
কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছিলেন ‘গেম অব থ্রোনস’ তারকা, কী ঘটেছিল সেই রাতে
কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছিলেন ‘গেম অব থ্রোনস’ তারকা, কী ঘটেছিল সেই রাতে
বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে হ্যালোইন: দিনটি ঘিরে ঢাকায় যত আয়োজন
বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে হ্যালোইন: দিনটি ঘিরে ঢাকায় যত আয়োজন
ভাঙলো ইব্রাহিম-পালকের সম্পর্ক, বাতিল একসঙ্গে কাজের পরিকল্পনা
ভাঙলো ইব্রাহিম-পালকের সম্পর্ক, বাতিল একসঙ্গে কাজের পরিকল্পনা
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার