বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে হ্যালোইন: দিনটি ঘিরে ঢাকায় যত আয়োজন

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ০২:৪১ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২০

বাঙালির নিজস্ব কোনও উৎসব না হলেও বিশ্বায়ন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং আন্তর্জাতিক বিনোদন সংস্কৃতির প্রভাবে রাজধানী ঢাকায় দিন দিন বাড়ছে হ্যালোইনের জনপ্রিয়তা। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ভৌতিক সাজসজ্জা, মুখোশ, কস্টিউম পার্টি ও হরর সিনেমার আবহে হ্যালোইন উদযাপনের আলাদা আগ্রহ তৈরি হয়েছে, যা এখন নগরজীবনের বিনোদনের একটি দৃশ্যমান অংশ হয়ে উঠছে।

রাজধানীতে হ্যালোইন ঘিরে নানা আয়োজন: 

এ বছর ৩১ অক্টোবর হ্যালোইন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে নানা আকর্ষণীয় আয়োজন করা হয়েছে— 

ভূত চতুর্দশী: বাংলা সংস্কৃতির ভূতুড়ে আবহকে কেন্দ্র করে ৩১ অক্টোবর বনানীর ‘যাত্রা বিরতি’-তে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ‘ভূত চতুর্দশী’ আয়োজন। এতে থাকছে ভূত খোঁজার খেলা, ভূত এফএমের গল্প শোনার আসর, ট্যারো কার্ড রিডিং, ফেস পেইন্টিং, শিশুদের বই এবং সরাসরি সংগীত পরিবেশনা। 

হ্যালোইন নাইট পার্টি: টঙ্গীর ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এ ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে এই পার্টি। মনস্টার বারবিকিউ বুফে, ভৌতিক গুহা, লাইভ মিউজিক, হরর সিনেমার ম্যারাথন, কস্টিউম প্রতিযোগিতা ও গথিক নৃত্য রয়েছে এই আয়োজনে। 

ভূত উৎসব: মানা বে-তে ২৯ থেকে ৩১ অক্টোবর দিনব্যাপী চলছে ‘ভূত উৎসব’। এতে থাকছে ভৌতিক কসপ্লে, হরর ড্যান্স পারফরম্যান্স, ইডিএম সংগীত এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আদলে বিশেষ প্রদর্শনী। 

স্ট্রেঞ্জ আওয়ারস: হ্যালোইনের আমেজে ৩১ অক্টোবর বনানীর ‘যাত্রা বিরতি’-তে সন্ধ্যা ৬টা থেকে শুরু হচ্ছে ‘স্ট্রেঞ্জ আওয়ারস’। ভৌতিক আবহে এই আয়োজনে লেভেল ফাইভ, ভিনটেজ থিওরি ও অন্যান্য সংগীতদলের লাইভ মিউজিক এবং সৃজনশীল পোশাকের প্রদর্শনী থাকছে।

শিল্পকলায় ভিন্নধর্মী প্রদর্শনী 

হ্যালোইনের পাশাপাশি রাজধানীতে চলছে শিল্পকলাকেন্দ্রিক কিছু নান্দনিক আয়োজনও। এর মধ্যে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে শিল্পী মণি মাঝির একক প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’, যা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত (প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা)। 

অপরদিকে সোনাটাঙ্গর রোডের কুন ক্রিয়েটিভ স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া অরিগামির শিল্পকর্ম নিয়ে ‘দ্য ফোল্ড ফেস্ট’ প্রদর্শনীটি চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত (প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা)।

সব মিলিয়ে, নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি ভিন্ন সংস্কৃতির এমন বৈচিত্র্যময় আয়োজন ঢাকার নগর বিনোদনজগতে এক নতুন সাংস্কৃতিক আবহ তৈরি করছে। 

/এসটি/ 
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে হ্যালোইন: দিনটি ঘিরে ঢাকায় যত আয়োজন
বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে হ্যালোইন: দিনটি ঘিরে ঢাকায় যত আয়োজন
ভাঙলো ইব্রাহিম-পালকের সম্পর্ক, বাতিল একসঙ্গে কাজের পরিকল্পনা
ভাঙলো ইব্রাহিম-পালকের সম্পর্ক, বাতিল একসঙ্গে কাজের পরিকল্পনা
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
অসুস্থতায় ৯ মাস, অবশেষে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস, অবশেষে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির, সঙ্গে সাঈদা শম্পা
প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির, সঙ্গে সাঈদা শম্পা