শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

বিনোদন রিপোর্ট
২৬ জুলাই ২০২৬, ১৯:০০আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৯:০০

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো ‘শাপলাকুঁড়ি ২০২৬’। বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর আয়োজনে এবং চ্যানেল আই-এর সম্প্রচারে অনুষ্ঠিত হবে শিশুশিল্পী প্রতিযোগিতার ১৪তম আসর।

‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এবারের প্রতিযোগিতায় ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত—এই ছয়টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দেশের ১২টি জোনে অনুষ্ঠিত প্রাথমিক পর্বে নির্বাচিত প্রতিযোগীরা বিষয়ভিত্তিক চূড়ান্ত পর্বে অংশ নেবেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক এবং একটি দলীয় বিভাগে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিযোগিতায় ১৫টি একক ও ৩টি দলীয় বিভাগ থাকবে।

প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের পাশাপাশি দুটি বিভাগে দুইজন ‘শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন’ নির্বাচিত হবেন। প্রতিযোগিতার প্রতিটি পর্ব প্রচারিত হবে চ্যানেল আইয়ে।

আগামী ২৬ জুলাই থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিযোগিতার নিবন্ধন চলবে। নিবন্ধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে চ্যানেল আই এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর ওয়েবসাইটে।

প্রতিযোগিতার শুভ উদ্বোধন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, ফাতেমা তুজ জোহরা, কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া, স্বরণসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে বাংলাদেশ জিয়া শিশু একাডেমী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগে চ্যানেল আই যুক্ত হওয়ায় আয়োজনটি আরও সমৃদ্ধ হবে। তাঁদের প্রত্যাশা, ‘শাপলাকুঁড়ি ২০২৬’-এর মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের উত্থান ঘটবে।

এ রিয়েলিটি শোর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজু আলীম ।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’
শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’
ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন আনুশেহ আনাদিল, আর গাইবেন না গান!
ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন আনুশেহ আনাদিল, আর গাইবেন না গান!
মা হলেন সংগীতশিল্পী অংকন
মা হলেন সংগীতশিল্পী অংকন
বব ডিলানের কনসার্টে সুমী, ‘গানের ধুলো মেখে নেওয়ার পরম সৌভাগ্য হলো’
বব ডিলানের কনসার্টে সুমী, ‘গানের ধুলো মেখে নেওয়ার পরম সৌভাগ্য হলো’
না হং-জিনের ‘হোপ’, বক্স অফিসে নতুন রেকর্ড
না হং-জিনের ‘হোপ’, বক্স অফিসে নতুন রেকর্ড