অডিওর সঙ্গে অন্তর্জালেও উৎসব

বিনোদন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৬, ১০:০০আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৬:৫৩

‘রেশমী চুড়ি’তে কণা উৎসব- তাই গান ছাড়া কি চলে? বোধহয় না। নতুন বছরকে স্বাগত জানানোর এ উপলক্ষকে নিয়ে এবার অডিও বাজারও সরব। বিভিন্ন গানের ভিডিও ও অ্যালবাম এসেছে বাজারে।
তবে বাজার মাতানোর পাশাপাশি অনলাইনের দৌড়ে এগিয়ে ভিডিওগুলোই।
এসেছে প্রতীক হাসান-কুদ্দুস বয়াতির 'আসো মামা হে', কণার ‌'রেশমী চুড়ি', ইমরান-মিলনের গাওয়া ও তমা মির্জার মডেলিংয়ে 'বৈশাখী রং', আরফিন রুমির ‌মাতি চলো', জয় শাহরিয়ারের ‌'আমি নাই আমি নাই', আসিফ ও আঁখি আলমগীরের গাওয়া দ্বৈত 'বেসামাল' ও সোলসের 'চাই চাই' ভিডিওগুলো অনলাইনে বেশি আলোচিত হয়েছে। ‘আসো মামা হে’ ভিডিওতে প্রীতম ও কুদ্দুস বয়াতি
দীর্ঘদিন পর কণ্ঠশিল্পী মমতাজ পহেলা বৈশাখ উপলক্ষে সিডি চয়েস থেকে 'জলের আয়না' নামের অ্যালবাম প্রকাশ করেছেন।
ন্যান্‌সি সাউন্ডটেক প্রকাশ করছে
ন্যান্‌সির চতুর্থ একক 'ভালোবাসো বলেই'। আটটি গান দিয়ে এটি সাজানো হয়েছে এটি।
kuri pic 2আহমেদ রিজভীর লেখা গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ, নাজির মাহমুদ, শফিক তুহিন ও মুশফিক লিটু।
বাপ্পা মজুমদার প্রকাশ করছেন তার ১১তম একক 'বোকা ঘুড়ি'। গানের কথা লিখেছেন শাহান কবন্ধ, ইব্রাহিম ফাতেমী, রানা, মাস মাসুম, রাসেল ও’নীল। সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই।
ডিফারেন্ট টাচের মেসবা রহমান চার দশকের সংগীত জীবনের পর এলো প্রথম একক অ্যালবাম 'তোমার জন্য'। প্রকাশ করেছে লেজার ভিশন।
গায়ক ইমরানের তিন গানের একক 'বাহুডোরে'। এটি প্রকাশ করেছে ঈগল মিউজিক। অন্যদিকে সিএমভি থেকে প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ‘বলছি শোনো’, পারভেজের ‘পাগল’, সোহেল মেহেদীর ‘কথা দাও’ প্রভৃতি।
এছাড়া প্রকাশ পেয়েছে সহিদ রাহমানের কথা ও সমন্বয়ে ফোক ফিউশন গানের মিশ্র অ্যালবাম 'সাধের নাগর', রয়েছে একক অ্যালবামের 'সাজু মেলা', ঐশীর দ্বিতীয় একক 'মায়া', আরফিন রুমির 'তোমারই নামে’ সুমন-শুভর ‘তোকে ছাড়া রাত’ ও নয়ন রাজার ‘অন্তঃপৃষ্ঠা’।

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প