জুলাই আন্দোলনের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট আয়োজন করা হয়েছে। এতে গাইবেন পারসা মাহজাবীন, সেজান, কুঁড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলের মতো বিখ্যাত শিল্পী ও ব্যান্ডদল।
বুধবার (৫ আগস্ট) বেলা ৩টায় সবার জন্য উম্মুক্ত আয়োজন ‘বর্ষা বিপ্লবের গান’ শুরু হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
মুনসুন কালচারাল এলায়েন্স আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
বিকালে বর্ষা বিপ্লবের গানে প্রধান অতিথি ভারপ্রাপ্ত স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল এবং বিশেষ অতিথি হুইপ নূর-ই-আলম ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন লে জানা গেছে।









