জুনিয়র এনটিআরের কাঁধে অস্ত্রোপচার, সুস্থ হতে লাগবে কত মাস

বিনোদন ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ০৯:০০ আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৯:০০

গত মাসে প্রশান্ত নীলের ‘ড্রাগন’ সিনেমার শুটিং করতে গিয়ে কাঁধে চোট পান অভিনেতা জুনিয়র এনটিআর। বুধবার (১২ আগস্ট) হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তার কাঁধে সফল অস্ত্রোপচার করা হয়েছে।

অস্ত্রোপচারের পর বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় নিজের শারীরিক অবস্থার আপডেট দেন জুনিয়র এনটিআর। তিনি বলেন, ‘আপনাদের সবার ভালোবাসা ও প্রার্থনায় আমি অভিভূত। অস্ত্রোপচার সফল হয়েছে এবং আমি ভালো আছি। কিমসের অসাধারণ চিকিৎসক দলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমার বন্ধু, পরিবার ও ভক্তদের প্রতি কৃতজ্ঞ। প্রতিদিন আপনাদের সমর্থন আমাকে শক্তি জোগায়। খুব শিগগিরই দেখা হবে।’

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সেকেন্দ্রাবাদের কিমস হাসপাতালে অর্থোপেডিক সার্জনদের একটি দল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করে। বর্তমানে এনটিআর ভালো আছেন। এবার চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। চিকিৎসকদের আশা, ২ থেকে ৩ মাসের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

অভিনেতার দল জানিয়েছে, তার সুস্থতার বিষয়ে ভক্তদের নিয়মিত আপডেট দেওয়া হবে।

গত মাসের শেষ দিকে ‘ড্রাগন’-এর শুটিং চলাকালীনই আহত হন জুনিয়র এনটিআর। তখন তার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল শুটিংয়ের সময় জুনিয়র এনটিআরের কাঁধে চোট লাগে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে ছয় থেকে আট সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

জুনিয়র এনটিআরের জন্মদিন উপলক্ষে গত মে মাসে ‘ড্রাগন’ সিনেমাটির প্রথম ঝলক ও নাম প্রকাশ করা হয়। এ সিনেমায় এক নির্মম খুনির চরিত্রে দেখা যাবে তাকে। ‘ড্রাগন’ সিনেমাটি ২০২৭ সালের ১১ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
স্বামীকে কিডনি দিচ্ছেন স্ত্রী, বললেন ‘সে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কী’
স্বামীকে কিডনি দিচ্ছেন স্ত্রী, বললেন ‘সে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কী’
সরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বজনদের হাতাহাতি
সরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বজনদের হাতাহাতি
নার্সের পেটে গজ রেখে সেলাই করে দিয়েছেন চিকিৎসক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা
নার্সের পেটে গজ রেখে সেলাই করে দিয়েছেন চিকিৎসক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা
বিনোদন বিভাগের সর্বশেষ
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
‘হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
‘হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা