কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী

বিনোদন ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ১৫:৪১ আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৫:৪১

‘কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে অনেক ভালো। বিশেষ করে মহিলাদের মধ্যে বিচারাধীন থাকা অধিকাংশ বন্দিই নির্দোষ’- এমনটাই দাবি করলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

কৌতুকশিল্পী তন্ময় ভট্টের সঙ্গে এক পডকাস্টে কারাবাসে কাটানো সেই সময়ের নানা অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি এসব বলেন।

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে গ্রেফতার হয়েছিলেন রিয়া। প্রায় ২৭ দিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পান তিনি। পডকাস্টে কারাবাসে কাটানো সেই সময়ের নানা অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

রিয়ার ভাষ্য, কারাগারে কোনও শ্রেণিবিভাজন নেই। সকলেই সমান। প্রত্যেকেই সেখানে এক একটি নম্বর। কারও নাম নেই। আলাদা পরিচিতি নেই।

কারাবাসে সময় কাটানোর জন্য কী করেন বন্দিরা? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তারা গান করেন, নাচেন।

এর পর রিয়াকে প্রশ্ন করা হয়, কারাগারে তার নিজের নম্বরটি এখনও মনে আছে কি না। প্রথমে হ্যাঁ বললেও পরমুহূর্তেই অভিনেত্রী বলেন, ‘না’।

সেখানে খাবার কেমন ছিল জানতে চাইলে তার উত্তর সরাসরি দেননি রিয়া। বরং মজা করে বলেন যে, তিনি একটি বই লিখছেন, সেটি পড়লেই সব জানা যাবে।

বইটির নাম কী, জানতে চাওয়া হলে রিয়ার রসিক উত্তর, ‘চুড়েল কা বদলা’ যার অর্থ ‘প্রেতিনীর প্রতিশোধ’।

রিয়া কারাবাসে থাকলেও, পরে সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।

রিয়া চক্রবর্তীকে আগামীতে দেখা যাবে রিয়্যালিটি শো ‘দ্য ট্রেটর্স’ -এর দ্বিতীয় সিজনে। ১৩ অগস্ট প্রাইম ভিডিওতে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটির সঞ্চালনায় কর্ণ জোহর। দ্বিতীয় সিজনে রিয়ার সঙ্গে দেখা যাবে মল্লিকা শেরাওয়াত, শ্বেতা তিওয়ারি, মুনাব্বর ফরুকী, শালিনী পাসি, অভিষেক মালহান, ক্রিস্টল ডিসুজ়া-সহ আরও অনেককে।

/এনআই/
সম্পর্কিত
বিএনপি নেতার মামলায় ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন কারাগারে
বিএনপি নেতার মামলায় ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন কারাগারে
জন্মদিনের আয়োজন, নাকি নাশকতার প্রস্তুতি? ১৫ জনের রিমান্ড
জন্মদিনের আয়োজন, নাকি নাশকতার প্রস্তুতি? ১৫ জনের রিমান্ড
আদাবরে বাড়ি দখলকে কেন্দ্র করে ভাঙচুর-চাঁদাবাজি, গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়ি দখলকে কেন্দ্র করে ভাঙচুর-চাঁদাবাজি, গ্রেফতার আরও ৪
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২, মামলা ২৯
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২, মামলা ২৯
বিনোদন বিভাগের সর্বশেষ
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
সুন্দরবনকে নিয়ে গাইলেন ‘মন জ্বলে’খ্যাত রুপম
সুন্দরবনকে নিয়ে গাইলেন ‘মন জ্বলে’খ্যাত রুপম
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা