‌'সুপার গার্লরা' আসছেন আগামীকাল!

বিনোদন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৬, ১২:০৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৪:০৩

টয়া, নাদিয়া, সাফা কবির, কেয়া রহমান ও অন্বেষা- বিনোদন অঙ্গনের এই পাঁচ তরুণী হয়েছেন সুপার গার্ল। তাদের নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক ‘সুপার গার্লস’। এবার তারা আসছেন টিভি পর্দায়। আগামীকাল (শনিবার) থেকে এটি জিটিভিতে শুরু হচ্ছে। টয়া, নাদিয়া, সাফা কবির, কেয়া রহমান ও অন্বেষা- বিনোদন অঙ্গনের এই পাঁচ তরুণী হয়েছেন সুপার গার্ল (1)

‘সুপার গার্লস’ সিরিজের গল্প ও চিত্রনাট্য লিখেছেন ভারতীয় টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনাট্যকার প্রিয়া ওয়াল। পরিচালনায় তানিম রহমান অংশু। বেশ বড় আয়োজন নিয়ে নির্মিত হয়েছে ‘সুপার গালর্স’। চূড়ান্ত চিত্রনাট্যের দেখভাল করছেন বিজ্ঞাপন নির্মাতা গাউসুল আজম শাওন। নাটকটির প্রযোজক ও নির্বাহী প্রযোজক শাহরিয়ার শাকিল।

‘সুপারগার্লস’ সিরিজে এই পাঁচ তরুণী অভিনয় করেছেন তাদের নিজেদের নামে। টয়া অভিনয় করেছেন অভিনেত্রীর ভূমিকায়। মধ্যবিত্ত পরিবারের এই মেয়েটিকে অভিনেত্রী হওয়ার জন্য প্রচুর সংগ্রাম করতে দেখা যায়। কেয়াকে সবাই সংগীতশিল্পী হিসেবে চেনেন। তিনি ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন। এই সিরিজের মধ্যে দিয়ে তার অভিনয়ে অভিষেক হচ্ছে। তিনি অভিনয় করেছেন সংগীতশিল্পীর ভূমিকায়। মডেল অভিনেত্রী সাফা কবিরকে দেখা যাবে টিভি উপস্থাপকের ভূমিকায়। লাক্স সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হওয়া নাদিয়া অভিনয় করেছেন মডেল হিসেবে। অন্যদিকে অন্বেষা অভিনয়ে নতুন হলেও ‘সুপার গার্লস’ ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন বাস্কেটবল খেলোয়াড়ের চরিত্রে। ব্যক্তিজীবনেও তিনি এই খেলায় পারদর্শী।
পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘এটি অন্য টিভি সিরিজগুলোর চেয়ে পুরোপুরি আলাদা। নাটকটির চিত্রনাট্য পাওয়ার পর প্রতিটি চরিত্রের সঙ্গে মিল করে ‘সুপার গালর্স’ নাটকের শিল্পী নির্বাচন করা হয়েছে।' টয়া, নাদিয়া, সাফা কবির, কেয়া রহমান ও অন্বেষা- বিনোদন অঙ্গনের এই পাঁচ তরুণী হয়েছেন সুপার গার্ল (2)

‘সুপার গার্লস’ যৌথভাবে প্রযোজনা করছে গ্রুপ এম এবং আলফা-আই মিডিয়া প্রোডাকশনস লিমিটেড। প্রতি শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ১১টায় প্রচার হবে। পাশাপাশি ৬ দিনে দেখানো পর্বগুলো একত্রে টেলিছবি হিসেবে প্রচার হবে শুক্রবার রাত ৮টায়।

এমআই/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প