অর্ণবের ‘মাছ’ উপহার!

ঢাকা ছাড়লেন ইরফান খান

বিনোদন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৬, ১৩:৫৩আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৭:৪২

ঢাকায় আসার পর সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল ইরফান। মুগ্ধ দৃষ্টি ফারুকীর। শুক্রবার বেলা ১২টা ৫০ মিনিটে একটি উড়োজাহাজে চেপে ঢাকা ছেড়েছেন বলিউড অভিনেতা ইরফান খান। এর আগে তিনি শেষ করে গেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ (নো বেড অব রোজেস) ছবির কাজ। ফারুকী জানান, ছবির শ্যুটিং এখনও শেষ হয়নি। তবে ইরফানের অংশ আপাতত শেষ।

পহেলা বৈশাখ নৈশভোজে ফারুকী, ইরফান, তিশা, অর্ণব প্রমুখ। ইরফান খানের চলে যাওয়া উপলক্ষে বৃহস্পতিবার পহেলা বৈশাখ রাতে একটি নৈশ ভোজের আয়োজন করা হয় ভারতীয় হাইকমিশনারের বাসায়। সেখানে ডুব ছবির নির্মাতা ছাড়াও হাজির ছিলেন অভিনেত্রী তিশা, সংগীতশিল্পী অর্ণবসহ ‘ডুব’ সংশ্লিষ্টরা।

ইরফান খানের চলে যাওয়া প্রসঙ্গে ফারুকী বলেন, ‘ধন্যবাদ ইরফান খান- ফর এভরিথিং। ঝড়ের ঘোরে কীভাবে ২৫টা দিন চলে গেল, টেরই পেলাম না। নিশ্চয়ই আবার দেখা হবে আমাদের।’

ইরফান খানের জন্য আঁকা অর্ণবের চিত্রকর্ম। এদিকে মুম্বাই এর উদ্দেশে ঢাকা ছাড়ার আগে ইরফান খান তার ফেসবুক দেওয়ালেে একটি ছবি প্রকাশ করেন। যে ছবিতে দেখা যায়, মাছ সদৃশ একটি চিত্রকর্ম। যেখানে চিত্রশিল্পী অর্ণবের স্বাক্ষর ছাড়াও লেখা রয়েছে ‘ইরফান ভাই, নববর্ষের শুভেচ্ছা’। অন্যদিকে ফেসবুকে এই ছবির ক্যাপশনে আজ শুক্রবার সকালে ইরফান খান লেখেন, ‘বাংলা নববর্ষ উপলক্ষে আমার অনেক পছন্দের শিল্পী অর্ণব এই ছবিটা এঁকেছে।’

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই বিদায়ী নৈশভোজে ইরফান খানের জন্য এই চিত্রকর্ম উপহার নিয়ে আসেন সংগীতশিল্পী-চিত্রকর অর্ণব।
এদিকে গত ১৬ মার্চ ইরফান খানের ঢাকায় আগমন বেশ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে হলেও তার শ্যুটিংয়ের ২৫ দিন এবং হঠাৎ চলে যাওয়ার বিষয়টি ছিল একেবারেই গোপনীয়তার মধ্য দিয়ে। যার কারণ এখনও স্পষ্ট করেননি পরিচালক।

পহেলা বৈশাখ রাতে ফারুকী ও ইরফান। মজা করে ছবি তুলছেন একে অপরের। ‘মৃত্যু’ একটি পরিবারের সবাইকে এক করে দেয়- ‘ডুব’ ছবির গল্প ধরন এমন। ছবিটিতে ইরফান খানের বিপরীতে আছেন নুসরাত ইমরোজ তিশা। এতে আরও অভিনয় করছেন ভারতের পার্নো মিত্র, বাংলাদেশের রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ। ‘ডুব’ এর সহ-প্রযোজক হিসেবে থাকছেন ইরফান খান। আর প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প