শুভেচ্ছাবার্তায় সিক্ত শাহরুখ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ এপ্রিল ২০১৬, ১২:০৫আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৮:৩০

‘ফ্যান’ সিনেমায় শাহরুখ খান।প্রতীক্ষিত ‘ফ্যান’ ছবি মুক্তির প্রথম দিনেই অগণিত ভক্তের পাশাপাশি বলিউড তারকাদের প্রশংসা আর শুভেচ্ছা বাণীতে সিক্ত হলেন সুপারস্টার শাহরুখ খান। দ্বৈত চরিত্র নিয়ে হাজির হওয়া এ অভিনেতার অভিনয়ে মুগ্ধ হতে প্রথম দিনেই ছবিটি দেখেছেন প্রীতি জিনতা, রণবীর সিং, পরিণীতি চোপড়া, রিতেশ দেশমুখ ও সনু সুদের মতো তারকারা। ছবিটি দেখার পর টুইটারে শাহরুখকে শুভেচ্ছা জানান তারা।

যশ রাজের এই সিনেমায় দীর্ঘদিন পর শাহরুখ দ্বৈত ভূমিকায়  অভিনয় করেছেন। চরিত্রগুলোর একটি সুপারস্টার আরিয়ান খান, অন্যজন  তার অন্ধ ভক্ত গৌরব। মণীষ শর্মা পরিচালিত ছবিটি মুক্তির জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছিলেন শাহরুখ-অনুরাগীরা। আজ শুক্রবার (১৫ এপ্রিল) সেই প্রতীক্ষার অবসান হলো।
এদিন ফ্যান ছবিটি মুক্তির পর শাহরুখের টুইটারের পেজ প্রশংসামূলক মন্তব্যে ভরে যায়। শাহরুখও ব্যক্তিগতভাবে সবাইকে উত্তর দিয়েছেন।
রণবীর সিং টুইটারে লিখেছেন, ‘শাহরুখ, দ্যাট ইজ অল’। পরিণীতি চোপড়া লিখেছেন, ‘শাহরুখই ফ্যান, ফ্যানই শাহরুখ। তিনি গৌরব হয়েছেন, আরিয়ান হয়েছেন এবং আপনারা শাহরুখকে ভুলে গেছেন! কিন্তু এ যে তিনিই, পরাবাস্তব অভিজ্ঞতা!!!’ বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ টুইটারে লিখেছেন, ‘ফ্যান মুক্তি পেয়েছে। ছবিটি দেখতে পেরে পুলকিত বোধ করছি। ধন্যবাদ শাহরুখ, এটি আমার জন্য ব্যাপক উৎসাহ যোগাবে। ফ্যানের জন্য ভালোবাসা।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/এফইউ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প