শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৪ আগস্ট ২০২৬, ০৯:৩৫ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১০:০০

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে তার সংগীতের সেই অনন্য রাগাশ্রয়ী সৌন্দর্য ও সৃষ্টিশীল বৈভবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শেষ হলো ‘বেণুকা’।

বাংলা গানের পরিসরে ধ্রুপদী সংগীতের রাগ-রাগিণী, তাল ও সুরের শাস্ত্রীয় সৌন্দর্যকে কাজী নজরুল ইসলাম আপন সৃষ্টিশীলতায় রূপ দিয়েছেন এক স্বতন্ত্র নান্দনিক ভাষায়। রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় জাতীয় কবি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, আমরা সংস্কৃতিকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে নানা বৈচিত্র্যকে ঐক্যবদ্ধ করে আমাদের দেশ, জাতি ও জনগণের পরিচয়কে সারা পৃথিবীর বুকে তুলে ধরতে চাই।

স্বাগত বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, নজরুলের মতো সুরস্রষ্টা সংগীতকার দ্বিতীয়টি নেই। বিশ্বের অনেক বড় বড় সংগীতজ্ঞদের আমরা জানি, কিন্তু নিজে গান লিখে সুর করা, যার ব্যাপক প্রভাব রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের আন্দোলন এবং সংস্কৃতিতে তারই অভিঘাত আমরা ৩শ’ বছর পরেও টের পাচ্ছি। সুতরাং নজরুল আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন কবি। তিনি আমাদের সমস্ত সংগ্রামে, সমস্ত দুঃসময়ের সাথী। গানের এমন কোনো পর্যায় নেই যে, তিনি রচনা করেননি।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূত্র: বাসস

/আইএএম/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে সমঝোতা
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে সমঝোতা
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা
বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’