‘এর জন্যই হয়তো দর্শক আমাদের মনে রেখেছেন’

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৬, ১০:১৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৪:৪১

মৌ নবেল তরুণী বসে আছেন রেস্তোরাঁয়। শার্ট পরা এক তরুণ হাতে কিছু ফুল আর উপহার নিয়ে হাজির। পুরনো সম্পর্ককে নতুন করে জোড়া দেওয়ার চেষ্টা তরুণের।
কিন্তু তরুণী কি সায় দেবে- ছেলেটির সরল ভালোবাসায়! নাকি তার জন্য থাকছে অন্য কোনও পরামর্শ?

শনিবার এভাবেই দেখা গেল দেশের সবচেয়ে জনপ্রিয় মডেল জুটি নোবেল আর মৌকে। পনেরো বছর পর তারা একসঙ্গে কাজ করছেন। মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের 'উইন ব্যাক’ বিজ্ঞাপনে তারা আসছেন।

রাজধানীর গুলশানের এক রেস্টুরেন্টে শনিবার সকালে এর দৃশ্যধারণ হয়েছে।

নোবেল ও সাদিয়া ইসলাম মৌ জুটি কাজ করা প্রসঙ্গে বলেন, ‌'ভালো গল্প পেলে কাজ করতে বাধা নেই। আমরা কাজ করি বেছে বেছে। যার জন্যই হয়তো দর্শক আমাদের মনে রেখেছে।'

নোবেল বলেন, ‌'বিজ্ঞাপনের ক্ষেত্রে এখন একটা পরিবর্তন এসেছে। আমরা নিজেরাও এ ধরণের কাজের অভ্যস্ত, সেটি হলো সংলাপ নির্ভরতা। আশা করি, এটা সবাই ভালোভাবে গ্রহণ করবেন।'

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প