জমা পড়ল ৪৩টি ছবি

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৬, ১০:১২আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৪:৩৭

প্রযোজক একেএম জাহাঙ্গীর খান তার প্রযোজনা সংস্থার ছবির প্রিন্ট ও পোস্টার তুলে দিচ্ছেন আর্কাইভের ডিজির হাতে বাংলাদেশের একসময়ের আলোচিত ও ব্যবসাসফল ছবির প্রযোজক একেএম জাহাঙ্গীর খান তার প্রযোজনা সংস্থা আলমগীর পিকচার্সের ব্যানারে নির্মিত ৪৩টি ছবির প্রিন্ট, পোস্টার, ফটোসেট, অ্যালবাম বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে প্রদান করেছেন।
গত ১১ এপ্রিল শাহবাগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আনুষ্ঠানিকভাবে নিজের প্রযোজিত ছবির প্রিন্ট, পোস্টার, ফটোসেট মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, চলচ্চিত্রকার আজিজুর রহমান, আর্কিটেক্ট সীমা প্রমুখ।
প্রযোজক একেএম জাহাঙ্গীর খান বলেন, ‌'চলচ্চিত্র থেকে আমি অনেক সম্মান ও মর্যাদা পেয়েছি। কিন্তু বিগত পঁচিশ বছর আমি চলচ্চিত্র ব্যবসাতে নেই। তাই নিজের সম্পদগুলো আর্কাইভকে দিলাম। যেন বর্তমান ও পরবর্তী প্রজন্ম আমাদের চলচ্চিত্র নিয়ে গবেষণা করতে গিয়ে অনেক কিছু জানতে পারে।'
চলচ্চিত্র আর্কাইভের মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম বলেন, ‌'আজ পর্যন্ত আর্কাইভ যত চলচ্চিত্র সংগ্রহ হয়েছে তার মধ্যে একেএম জাহাঙ্গীর খানের দেওয়ার পরিমান একটি রেকর্ড বলা যায়। কারণ একবারে এতগুলো ছবি কোনো প্রযোজক দেননি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমানগুলজার, সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, আবদুল্লাহ জেয়াদ প্রমুখ।
একেএম জাহাঙ্গীর খান প্রযোজিত উল্লেখ্যযোগ্য ছবির মধ্যে রয়েছে- নয়ন মনি, তুফান, বাদল, কুদরত, রাজসিংহাসন, রাজকন্যা, সীমানা পেরিয়ে, সূর্য কন্যা, কি যে করি, শুভ দা, চন্দ্রনাথ, আলী বাবা ৪০ চোর, রঙিন রূপবান, রঙিন কাঞ্চনমালা, প্রেম দিওয়ানা, বাবার আদেশ, ডিসকো ড্যান্সার, রঙিন নয়নমনি ইত্যাদি।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প