নাচবেন মোশাররফ করিম!

বিনোদন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৬, ০০:০৪আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৫:০৭

`চুপ, ভাই কিছু ভাবছে’ নাটকের দৃশ্যে মোশাররফ করিম
২০১৪ সালে ঈদুল আজহায় এনটিভিতে প্রচার হয়েছিল মোশাররফ করিম ও অপি করিম অভিনীত একক নাটক ‌'চুপ, ভাই কিছু বলবে'। এবার আসছে ঈদে এই নাটকের সিক্যুয়েল `চুপ, ভাই কিছু ভাবছে’ নির্মাণ করছেন সাগর জাহান। এতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মোশাররফ করিম ও তারিন।


গত নাটকের ধারাবাহিকতায় এবারও এতে ভিন্নভাবে মোশাররফকে পাওয়া যাবে বলে জানালেন নির্মাতা।
তিনি জানালেন, এতে কিছুক্ষণ পরপর নাচতে দেখা যাবে এ জনপ্রিয় অভিনেতাকে!
সাগর জাহান বলেন, 'এবারে নাটকের গল্পটাই এমন। মোশাররফ করিম গানপ্রিয় মানুষ। গানের তালে তালে তিনি নাচবেন। রবিবার এর কাজ হয়েছে উত্তরায়। পরবর্তী কাজ হবে পূবাইলে।’
কাজটি সম্পর্কে তিনি আরও বলেন, ‘‘এবারই প্রথম ৬ পর্বের ধারাবাহিক নির্মাণ করছি। আসলে ‘সিকান্দার বক্স’ ধারাবাহিক দিয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি তা বলে বোঝানো সম্ভব নয়। তাদের ভালোবাসার প্রতি সম্মান জানাতেই এবার দুটি ধারাবাহিক নাটক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। নাটক দুটি রোজার ঈদে প্রচার হবে।’’ `চুপ, ভাই কিছু ভাবছে’ নাটকের দৃশ্যের তারিন ও তানজিকা
সাগর জাহানের রচনা ও পরিচালনায় অপর নাটকে অভিনয় করছেন ‘সিকান্দার বক্স’ জুটি মোশাররফ করিম ও মোনালিসা। নাটকটির মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন মোনালিসা। `চুপ, ভাই কিছু ভাবছে’ নাটকের দৃশ্যে মোশাররফ করিম
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প