নারী তারকাদের শরীর নিয়ে কটাক্ষ, পোশাকেই স্বরার কড়া জবাব

বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১

নারী তারকাদের শরীর নিয়ে কটাক্ষের জবাব এবার নিজের পোশাকেই দিলেন অভিনেত্রী স্বরা ভাস্বর। সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ রিয়ালিটি শোর দ্বিতীয় সিজনের প্রিমিয়ারে বেগুনি শাড়ি ও ব্লাউজ পরে হাজির হন তিনি। তবে সবার নজর কেড়ে নেয় তার ব্লাউজটি। বড় অক্ষরে লেখা ছিল ‘মোটি’, অর্থাৎ মোটা।

কেন এমন লেখা ব্লাউজ পরে প্রকাশ্যে এলেন, এমন প্রশ্নের জবাবে স্বরা জানান, মা হওয়ার পর গত তিন বছর ধরে নিজের বাড়তি ওজন নিয়ে নানা ধরনের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তিরা তাকে কখনও ‘গরু’, আবার কখনও ‘জলহস্তী’ বলেও আক্রমণ করেছেন।

অভিনেত্রীর ভাষ্য, এসব মন্তব্যকে এখন আর গুরুত্ব দিতে চান না তিনি। বরং নিজের শরীরের পরিবর্তনকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন। সন্তান জন্মের পর আগের শারীরিক গড়নে ফিরে যাওয়ার চেষ্টাও করেননি তিনি।

স্বরা বলেন, সন্তান হওয়ার পর একজন নারী সারা জীবনের জন্য অভিভাবক হয়ে যান। এতে জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। পুরোনো জীবন, স্বাধীন সত্তা কিংবা টানটান শরীরকে মিস করলেও শুধু আগের চেহারায় ফেরার জন্য জোর করে শরীর পরিবর্তন করা উচিত নয়।

এর আগে চলতি বছরের মে মাসে ২০১৮ সালের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন স্বরা। সেই পোস্টের মন্তব্যঘরে তার শরীর নিয়ে নানা অসংবেদনশীল মন্তব্য করা হয়। জবাবে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, অপরিচিতদের পছন্দের জন্য সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন মেনে নিয়ে রোগা হওয়ার কোনো ইচ্ছা তার নেই।

নারীর শরীরকে শুধু যৌনতা বা গ্ল্যামারের দৃষ্টিতে দেখার মানসিকতারও সমালোচনা করেন তিনি।

/এনআই/ইউএস/
সম্পর্কিত
নারী পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকেন্দ্র কতটা নিরাপদ
নারী পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকেন্দ্র কতটা নিরাপদ
‘গৃহকর্মীদের অধিকারের প্রশ্নে শুধু আইন নয়, বদলাতে হবে সমাজের মানসিকতা’
‘গৃহকর্মীদের অধিকারের প্রশ্নে শুধু আইন নয়, বদলাতে হবে সমাজের মানসিকতা’
এবার দক্ষিণ কোরিয়ার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা
এবার দক্ষিণ কোরিয়ার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশের হয়ে অস্কারে যাচ্ছে ‘রইদ’
বাংলাদেশের হয়ে অস্কারে যাচ্ছে ‘রইদ’
 আবারও এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী, কবে-কোথায় দেখা যাবে
 আবারও এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী, কবে-কোথায় দেখা যাবে
২৮ বছর পর  ‘আবার হঠাৎ বৃষ্টি’, নতুন কী থাকছে
২৮ বছর পর  ‘আবার হঠাৎ বৃষ্টি’, নতুন কী থাকছে
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’