এবার ‘নয় ছয়’

বিনোদন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৬, ১১:০৬আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৪:০৯


’নয় ছয়’ নাটকে আরফান ও নদী
''মাছরাঙা টেলিভিশনে ১৯ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ‘নয় ছয়’। একই চ্যানেলে ১৮ এপ্রিল (আজ) প্রচার আমার পরিচালিত ধারাবাহিক নাটক ‘দোস্ত দুশমন’-এর শেষ পর্ব। একই সময়ে নতুন নাটকটি শুরু হতে যাচ্ছে।'' কথাটি বললেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।


মঙ্গলবার থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘নয় ছয়’। পরিবারের গল্পের এ নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পরিবারে হাসি-আনন্দ, সুখ-দুঃখসহ জীবনের নানান চিত্র নিয়েই কাহিনি এগিয়ে যাবে। এতে অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী, সাজু খাদেম, ইরফান সাজ্জাদ, আরফান আহমেদ, অ্যালেন শুভ্র, ফারহান আহমেদ জোভান, শাওন, ঈশিকা খান, তানজিকা, নাদিয়া নদী, তাসনুভা তিশা, মুকিত জাকারিয়া, নাবিলা ইসলাম, এলবিন, তন্দ্রা, রাজু প্রমুখ।
’নয় ছয়’ নাটকের দৃশ্য গল্পে দেখা যাবে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আমিরুল হক চৌধুরীর বাড়ির নম্বর ৯৬। মানে ‌'নয় ছয়'। এই বাড়ির ছেলে সাজু খাদেম, আরফান, ইরফান সাজ্জাদ আর একমাত্র মেয়ে ঈশিকা। ছেলে-মেয়েরা তাঁর মতো আদর্শবান হবেন বলে প্রত্যাশা বাবার। বড় ছেলে সাজু সাদা-সিধে। অফিস আর বাসা ছাড়া তার আর কোনো জগত নেই। মেজ ছেলে আরফান চাপাবাজ। সারাদিন ঘুরে বেড়ায় আর কোটি টাকার গল্প ছাড়া তার মুখে কোনও কথা নেই। ছোট ছেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ইরফান চটপটে, আড্ডাবাজ। অন্যদিকে ভাড়াটিয়া অ্যালেন শুভ্র, জোভান ও শাওন একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। তিনজন একইরকম জামা পছন্দ করে, একই মেয়েকে পছন্দ করে। ৯৬ নম্বর বাড়ির মানুষদের বিচিত্র কর্মকাণ্ড আর ঘটনাকে ঘিরেই এগিয়ে যায় নাটকটি।
ধারাবাহিকটিতে ব্যবহার করা হয়েছে সূচনা সংগীত। কেউ চায় রঙে রঙে দু’চোখ ভরে যাক- এমন বাক্যে এর কথাগুলো লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। আর এটি গেয়েছেন তাহসিন। 

 /এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প