মাথায় ফুলের মুকুট, শরীরে চমকপ্রদ ট্যাটু, পছন্দের বিকিনি পরে প্রতিবছর হলিউডের বিখ্যাত তারকারা মিলিত হন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। স্থানীয় সনি স্টুডিওতে পছন্দের শিল্পীর সঙ্গে সুর্যোদয়ের আগ পর্যন্ত নেচে-গেয়ে রাত পার করে দেন। এই পার্টিকেই বলা কোচেল্লা পার্টি।
গত শুক্রবার দিবাগত রাতে হয়ে গেল এবারের কোচেল্লা পার্টি। এতে বিখ্যাত তারকাদের ভিড়ে সম্প্রতি অস্কারজয়ী লিওনার্দো ডি ক্যাপ্রিও’র সঙ্গে ছিলেন পপ তারকা রিয়ান্না। এতে দুজনকে একসঙ্গে দেখে তাদের সম্পর্ক নিয়ে চলছে গুঞ্জন। সবকিছু ছাপিয়ে আলোচনায় এই দুই তারকাই।
২৮ বছরের পপ তারকা রিয়ান্নার সঙ্গে ৪১ বছরের ডিক্যাপ্রিও উৎসবের এক পর্যায়ে ফ্রেমবন্দি হন। যদিও তারা নিজেদের কিছু লুকিয়ে রাখতে চাইছিলেন।
ছবিতে রিয়ান্না চোখে স্পোর্টিং সানগ্লাস এবং ডিক্যাপ্রিওকে বেসবল ক্যাপ পরা অবস্থায় দেখা যায়।
পার্টিতে উপস্থিত একটি সূত্র জানায়, ডিক্যাপ্রিও ছদ্মবেশ ধারণ করে পার্টি প্রবেশ করেন। ‘নো স্ক্রাব’ গানের সঙ্গে নাচেন এবং নিজেই গাইতে থাকেন। লিওর গানটির সবগুলো শব্দই মুখস্ত। কয়েক টেবিল দূরে কয়েকজন বান্ধবীর সঙ্গে নাচছিলেন রিয়ান্না।
তাদের ঘনিষ্ঠ সূত্রে এর আগে জানা গিয়েছিল, বেশ কয়েক বছর ধরেই এই দুই তারকা ডেটিং করে আসছেন। তবে তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে কখনওই কোনও মন্তব্য করেননি।
গত বছর নিউ ইয়র্কে ২৭ জন্মদিন পালনের সময় রিহানার সঙ্গে হাসি-ঠাট্টা করতে দেখা যায় ডিক্যাপ্রিওকে। এরপর চলতি বছরের জানুয়ারিতে প্যারিসের একটি ক্লাবে দুজনের দেখা হয়। যদিও তাদের ঘনিষ্ঠ সূত্রের মতে, তারা শুধুই বন্ধু।
সূত্র: পিপল ডট কম।
/এএ/এম/



