সাদাকালোতে নতুন ছবি!

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ১১:৩৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৩:৫৯

আমরা একটা সিনেমা বানাবো’ ছবির দৃশ্যে আসাদ (1) জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ নির্মাতা আশরাফ শিশিরের প্রথম চলচ্চিত্র ‌'গাড়িওয়ালা' বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এবার তিনি নিয়ে আসছেন তার নতুন চলচ্চিত্র। নাম ‌'আমরা একটা সিনেমা বানাবো'।
সম্প্রতি ছবিটির একটি ট্রেলার প্রকাশ করা হয়েছে। সাদাকালো ভিডিওতে নির্মিত এ ছবিটির কাজ গত বছর ডিসেম্বর থেকে এ বছরের মার্চ পর্যন্ত টানা ৪ মাস হয়েছে। দৃশ্যধারণ চলেছে পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী ও হার্ডিঞ্জ ব্রিজের আশেপাশের গ্রামে।
নির্মাতা আশরাফ শিশির বলেন, “তৃতীয় বিশ্বের ছোট্ট দেশে ছোট্ট শহরে আমাদের যে জীবন, তা ভীষণ সাদাকালো। আমরা যে স্বপ্নটুকু দেখি তা কিছুটা রঙিন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মূলত: নিষ্পাপ, শুধুমাত্র পরিস্থিতি- পারিপার্শ্বিকতার কারণে তারা অনেক অন্যায় করতে বাধ্য হয়। সিনেমা বানানোর বিপ্লবের পাশাপাশি এখানে এমন এক নিষ্পাপ মানুষের গল্প রয়েছে, যে জীবনে একটি পিঁপড়াকেও হত্যা করেনি, অথচ ছবির শেষে সে একজন মানুষকে খুন করে ফেলে। আর এ কাজটি সে করে এমন এক নারীর জন্য যাকে সে কোনদিনও দেখেনি।’’ আমরা একটা সিনেমা বানাবো’ ছবির দৃশ্যে সোমা
ছবিটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, ইমরান ইমু, মাসুম আজিজ, কাবেরী রায়চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন ইয়াসিন, টিটো, সানসি ফারুক, অর্ণব খান, আসমা আক্তার লিজা,দুখু সুমন, জান্নাত সোমা, আব্দুর রহমান রাজীব, তূর্য, মাঈশা, মিমো, সুপ্ত, মিন্টু, মানিক, লিটন, শুভ, অলক, ভাস্কর, আজাদ, সজীব অনেকে। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। আমরা একটা সিনেমা বানাবো’ ছবির দৃশ্য



ট্রেলার দেখতে ক্লিক করুন: 


/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প