আসছেন রেডিও-ভিডিও জকি নিখিল

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ১৮:৩৬আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১২:৫৮

নিখিল চিনাপা। বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় রেডিও এবং ভিডিও জকি নিখিল চিনাপা। চলতি মাসের শেষে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ইলেকট্রনিক কনসার্টে যোগ দেবেন তিনি। এমটিভি সিলেক্ট, ইন্ডিয়াজ গট ট্যালেন্ট, রক অন, এমটিভি রোডিজ, ফেম এক্সসহ বেশকিছু জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপক নিখিল।

এশিয়ার অন্যতম বৃহৎ সংগীত উৎসব ভিএইচওয়ান সুপারসনিক এর প্রধান নিখিল চিনাপা ভারতের গোয়ায় অনুষ্ঠিত সানবার্ন ফেস্টিভ্যালের উৎসব পরিচালনা করেন। আগামী ২৯ এপ্রিল তিনি যোগ দেবেন লাইভ স্কয়ার এর আয়োজনে ঢাকার ‘নিখিল চিনাপা ইন পাল্স’ শীর্ষক একটি কনসার্টে।
এরইমধ্যে নিখিল অভিনয় করেছেন বলিউডের বেশকিছু ছবিতেও। নিখিলের কনসার্টে যোগ দিতে হলে http://www.hitthepulse.com/-এই লিঙ্কে গিয়ে নিবন্ধন করতে হবে আগ্রহীদের।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প