কিশোরের সঙ্গে নেপালি নায়িকা!

বিনোদন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৬, ০০:০২আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৬:৩০

নেপালে শ্যুটিংয়ে কিশোর ও সুরবীণা। সংগীতশিল্পী কিশোরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসছেন নেপালের জনপ্রিয় চিত্রনায়িকা সুরবীণা! খবরটি একটু বিস্ময়কর হলেও পুরোটাই সত্যি। ‘তোলপাড়’ শিরোনামের এ কাজটির জন্যই কিশোর এখন ঢাকা ছেড়ে অবস্থান করছেন নেপালে। গেল দু’দিন ধরে চলছে টানা শ্যুটিং।

সেখান থেকে কিশোর বলেন, ‘নেপালের খুবই জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা সুরবীণা আমার নতুন মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করছেন। নেপালের অসাধারণ কিছু লোকেশনে গানটির শ্যুটিং করছি আমরা। আশা করছি, ভিডিওটি দেখে আমার শ্রোতারা মুগ্ধ হবেন।’

কিশোরের সুর-সংগীতে তারকাবহুল মিশ্র অ্যালবাম ‘তোলপাড়’। সিএমভির ব্যানারে সদ্য প্রকাশ পাওয়া এই অ্যালবামটির শিরোনাম গানটির ভিডিওতে দেখা যাবে কিশোর ও সুরবীণার রোমান্টিক রসায়ন। গানটি যৌথভাবে লিখেছেন  জয় শাহরিয়ার ও কিশোর।

কিশোর জানান, ব্যয়বহুল এই মিউজিক ভিডিওটি যৌথভাবে প্রযোজনা করছে সিএমভি এবং দ্য রেইন পিকচার্স। আর পরিচালনা করছেন এফআই শাহীন।

প্রসঙ্গত, কিশোরের সুর-সংগীতে ‘তোলপাড়’ অ্যালবামে তিনি ছাড়াও গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল, বাপ্পা মজুমদার, তাহসান, বেলাল খান এবং ন্যনসি।

নেপালে শ্যুটিংয়ে কিশোর ও সুরবীণা। /এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প