এবার খলনায়ক সালমান খান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ২১:২১আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২১:২২

সালমানরাধে ভাইয়া থেকে প্রেম কিংবা ডেভিল-কতই না চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা সালমান খান। তবে সবগুলোই ছিল ভালো চরিত্র। বলিউড তারকা হিসেবে দীর্ঘ ক্যারিয়ার জীবনে কখনও খলনায়ক চরিত্রে দেখা যায়নি সালমানকে।এবার বোধহয় সে ধারা পাল্টাচ্ছেন ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এ তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ’র খবরে বলা হয়েছে, যশ রাজ ফিল্মস-এর আসন্ন ‘ধুম ফোর’ ও রমেশ তৌরানির ‘রেস থ্রি’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সালমান। ভাইজান’ও নাকি চান নিজের অভিনীত চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে এবং একজন স্টাইলিশ ভিলেন হিসেবে পর্দায় হাজির হতে।
ডিএনএ’র ওই খবরে আরও বলা হয়, রেস থ্রি চরিত্রে সালমানের ভূমিকা প্রায় চূড়ান্ত। তবে ধুম ফোর ছবিতে আদৌ অভিনয় করবেন কিনা তা এখনও চূড়ান্ত করা হয়নি। এ ছবিতে অভিনয় নিয়ে নাকি আদিত্য চোপড়ার সঙ্গে তার  দর কষাকষি চলছে। ধুম থ্রি ছবিতে আমির খানতে যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়েছিল সে একই পারিশ্রমিক চেয়েছেন সালমানও।

সূত্র: ডিএনএ

/এফইউ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প