বিপাশার তালিকায় নেই জন!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ এপ্রিল ২০১৬, ১৩:০৯আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৩:১৪

জন, বিপাশা ও করণ।সাবেক প্রেমিকা বিপাশা বসুর সুখী দাম্পত্যজীবন কামনা করার কোনও আগ্রহ নেই বলিউড তারকা জন আব্রাহামের! সম্প্রতি একটি অনুষ্ঠানে বিপাশার বিয়ে প্রসঙ্গে জনকে একটি প্রশ্ন করা হয়েছিল। সে প্রশ্ন শোনার পর সামনের মাইক দূরে ঠেলে অন্যদিকে তাকিয়ে ছিলেন জন আব্রাহাম। এরপর দ্রুতই স্থান ত্যাগ করেন।

জন ও বিপাশা দীর্ঘদিন ধরে প্রেম করেছেন। তাদের সম্পর্কে ভাঙন হয়েছিল বেশ তিক্ততার মধ্যদিয়ে। বিচ্ছেদের পর থেকেই এখনও একে অপরের সঙ্গে কথা বলেননি। বিপাশার সঙ্গে বিচ্ছেদের পরও দ্রুত প্রিয়া রুঞ্চালকে বিয়ে করেন জন। আর দীর্ঘদিন পর বিপাশা ‘অ্যালোন’ সিনেমার সহ-অভিনেতা করণ সিং গ্রোভারের প্রেমে পড়েন। আগামী ৩০ এপ্রিল বিপাশা-করনের বিয়ে হওয়ার কথা।

বিপাশাও কম যান না। বিয়ের দাওয়াতের তালিকায় আব্রাহামের নামও রাখেননি তিনি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, একে অপরের প্রতি তাদের আর কোনও ভালোবাসা অবশিষ্ট নেই।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প