ফিরছেন পঞ্চম সঙ্গে ‘মুনজ’

বিনোদন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৬, ১৭:১৪আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৫:০২

আড়ালে কেটেছে তার অনেক সময়। কাগজে-কলমে বছর চারেক তো হবেই। অধুনালুপ্ত ব্যান্ড আর্কের হিসাব কষলে বেড়ে যাবে আরও কয়েক বছর। তাই বলে ‘চোখের আড়াল মানে মনের আড়াল’- তেমনটা বলা যাবে না। আর্কের পঞ্চমকে এখনও শ্রোতারা মনে রেখেছেন, ঠিক ঠিক। তার গিটার ও গান- এখনও আক্ষেপ হয়ে আছড়ে পড়ে সংগীতাঙ্গনে।
মুনজ-এর সদস্যরা। প্রশ্ন ওঠে বারংবার- আড়ালে কেন কিংবদন্তি মাহমুদুন্নবীর উত্তরসুরি পঞ্চম? সেই প্রশ্নের জবাব দিতে এবার তিনি বেজ গিটার গলায় ঝুলিয়ে হাজির হচ্ছেন সদ্য গঠিত ব্যান্ড ‘মুনজ’ নিয়ে। সহযাত্রী হিসেবে সঙ্গে থাকছেন সংগীতশিল্পী অটামনাল মুন, লিড গিটারিস্ট শুভ এবং ড্রামার রেজওয়ান। যারা দেশ টিভির ফনো লাইভ কনসার্ট ‘কলের গান’-এ প্রথম হাজির হচ্ছেন শুক্রবার (২২ এপ্রিল) রাত ১১টা ৫৪ মিনিটে। বাজাবেন-গাইবেন টানা আড়াই ঘণ্টা।
পঞ্চম জানান, অনেক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাস তিনেক হলো এই ব্যান্ডটি প্রস্তুত করেছেন। চার সদস্যই মনে করেন- তারা একসঙ্গে অনেকটা পথ হাঁটতে পারবেন। কারণ চার জনেরই আছে ব্যান্ড নিয়ে চলার পথে হোঁচট খাওয়ার অভিজ্ঞতা। এরমধ্যে পঞ্চম এবং মুন তো আর্কের প্রাক্তন সদস্যই।
পঞ্চম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুনের সঙ্গে আমার দীর্ঘ সময়ের সখ্যতা। সত্যি বলতে, আমি এতদিন আড়ালে থাকলেও মিউজিক নিয়েই ছিলাম। কম্পোজার হিসেবে কাজ করেছি। যদিও আমি ব্যান্ড বিষয়টিকে বরাবরই মিস করে আসছিলাম। খুঁজে পাচ্ছিলাম না একসঙ্গে মিউজিক করার মতো তিন-চারজন মানুষ। অতঃপর আমরা এক হলাম, মনে হলো আমরা পাশাপাশি দাঁড়াতে পারবো। নাম ঠিক করেই তিন মাস হলো জ্যামিং করছি নিয়মিত।’
তিনি আরও জানান, এ বছরই প্রকাশ পাবে ‘মুনজ’র প্রথম অ্যালবাম। চলছে সেই প্রস্তুতিও। তার আগে এখন ব্যান্ডের পারফর্মেন্সে থাকবে পঞ্চম ও মুনের তৈরি পুরনো গানগুলোই।
প্রসঙ্গত, ‘আর্ক’ ছাড়ার পর ২০০১ সালে পঞ্চম গড়ে তোলেন ‘এজেস’ নামের একটি ব্যান্ড। এক বছরের মাথায় ‘প্রতিজ্ঞা’ নামের একটি অ্যালবামও বের হয়। দুই বছরের মাথায় সেটি ভেঙে যায়।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প