ছয় প্রেক্ষাগৃহে শুভ ও জেনিফা!

বিনোদন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৬, ১৩:১১আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৩:২১

শুভ ও জেনিফা। আরিফিন শুভ ও জেনিফা অভিনীত ‘মুসাফির’ ছবিটি আজ(শুক্রবার) মুক্তি পেয়েছে সারা দেশে। চলতি সপ্তাহে এটি দেখা যাবে মোট ৮১টি প্রেক্ষাগৃহে। তবে শুক্রবার (আজ) ছয়টি হলে পর্দার বাইরেও সরাসরি দেখা যাবে শুভ ও জেনিফাকে!

কারণ ছবি মুক্তি উপলক্ষে রাজধানীর ছটি হলে আজ ‘মুসাফির’র পুরো দল ঘুরে বেড়াবে। এ দলে আছেন ছবির অভিনয়শিল্পী আরিফিন শুভ, মারজান জেনিফা, টাইগার রবি ও পরিচালক আশিকুর রহমানসহ অনেকে। এসময় হলের দর্শকরা তাদের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছবির অভিনেতা শুভ।
তার কাছ থেকে জানা যায়, দুপুর ৩টায় বলাকা সিনেমা, বিকাল ৪টা শ্যামলী সিনেমা, সন্ধ্যা ৫টায় সনি , সন্ধ্যা ৬টায় এশিয়া, সন্ধ্যা সাড়ে ৭টায় সিনেপ্লেক্স এবং রাত সাড়ে ১০টায় মুধুমিতা সিনেমা হলে যাবেন তারা।
আশিকুর রহমানের কাহিনি, চিত্রনাট্য, সংলাপে এ ছবিটি প্রযোজনা করেছে পারসেপচুয়াল পিকচার্স।
নিচের হলের তালিকা দেওয়া হলো।
ঢাকা: স্টার সিনেপ্লেক্স, এশিয়া, বলাকা, জোনাকী, মধুমিতা, অভিসার, চিত্রামহল, আনন্দ, বিজিবি, মুক্তি, শ্যামলী, সনি, যমুনা ব্লকবাস্টার, পুনম, সেনা অডিটোরিয়াম, শাহিন, পুরবী ও গীত।
ঢাকার বাইরে যেসব সিনেমা হলে ‘মুসাফির’ দেখা যাবে: সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টনমেন্ট), চিত্রালী (খুলনা), শাপলা (রংপুর), বনানী (কুষ্টিয়া), সংগীতা (সাতক্ষীরা), নবীন (মানিকগঞ্জ), মণিহার (যশোর), উল্কা (জয়দেবপুর), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), শাহিন (বল্লাবাজার), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), মনোয়ার (জামালপুর), হ্যাঁপি (লক্ষ্মীপুর), রূপকথা (পাবনা), অবসর (বিরামপুর), মিলন (মাদারীপুর), লালমনি (লালমোহন), অভিরুচি (বরিশাল), বিউটি (দৌলতখাঁ), নন্দিতা (শিমুলতলি), উপহার (রাজশাহী), সনিয়া (বগুড়া), নাজমা (জয়পুরহাট), ঘুন (হোমনা), ছবিঘর (ঝিনাইদহ), তিতাস (পটুয়াখালী), হিরামন (নেত্রকোনা), ভালুকা/শাপলা (ভালুকা), বনলতা (ফরিদপুর), মোহনা (কোনাবাড়ি), শঙ্খ সিনেমা (খুলনা), নন্দিতা (সিলেট), মানসী (কিশোরগঞ্জ), মেঘনা (আশুগঞ্জ), আলমাস (চট্টগ্রাম), মনোয়ার (জামালপুর), গারিসন (ময়নামতি), রুনা (চালাকচর), কানন (সাগরদিঘী), ফাল্গুনী (নাগরপুর), সাগরিকা (চালা), কাকলী (শেরপুর), ছন্দা সিনেমা (হাসনাবাদ), সাগর (কালিয়াকৈর), মোহন (হবিগঞ্জ), আলিম সিনেমা (মঠবাড়িয়া), আলিম সিনেমা (খেপুপাড়া), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), মমতা (মাধবদী), ছায়াবানী (ময়মনসিংহ), অবসর (ভোলা), চিত্রমনি (বোরহানউদ্দিন), ভাই ভাই (সখিপুর), সাধনা (রাজবাড়ি), মৌসুমি (সিরাজগঞ্জ), নিউ গুলশান (জিঞ্জিরা), চম্পাকলি (টঙ্গী), চাঁদমহল (কাচপুর) ও বনালী (শাহাজাদপুর)।

‘মুসাফির’ ছবির গান:

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক