গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি

বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ০০:৩০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০০:৩০

কয়েক দিন ধরে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের বিয়ের ছবি প্রকাশ করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাত্র সিদ্ধার্থ দত্ত, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সেরেছেন তারা।

বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৪২ মিনিটে নিজের ফেসবুকে বিয়ের একাধিক ছবি প্রকাশ করেন মিমি। ছবি প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভাসতে থাকেন অভিনেত্রী। 

প্রকাশিত ছবিতে মিমি ও সিদ্ধার্থের সাজে দেখা গেছে সাদা ও সোনালি রঙের প্রাধান্য। সিদ্ধার্থের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা। মিমি সেজেছিলেন সোনালি জরির কাজ করা পোশাকে। সঙ্গে ছিল সবুজ পাথরের অলংকার। ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের আসর।

দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগ্‌দান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। মিমির জীবনের এই বিশেষ দিনে পাশে ছিলেন তার দীর্ঘদিনের দুই বন্ধু পোশাকশিল্পী অভিষেক রায় ও অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।

কলকাতায় আইনি বিয়ে হলেও মিমি ও সিদ্ধার্থের বিয়ের মূল আসর বসবে পাহাড়ে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের নানা আয়োজন।

৩ ডিসেম্বর নৈশভোজ, ৪ ডিসেম্বর মেহেদি ও সংগীতের অনুষ্ঠান এবং ৫ ডিসেম্বর হবে মূল বিয়ের আয়োজন। মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মধ্য দিয়ে সম্পন্ন হবে বিয়ের সামাজিক আনুষ্ঠানিকতা।

বড় আয়োজনের পরিবর্তে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের মূল অনুষ্ঠান সারার পরিকল্পনা করেছেন মিমি ও সিদ্ধার্থ।

/এনআই/ইউএস/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি
গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি
শহীদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, শুটিংয়ে স্বস্তি পেয়েছিলেন আদিতি
শহীদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, শুটিংয়ে স্বস্তি পেয়েছিলেন আদিতি
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক থেকে কেন বাদ পড়েছিলেন শামীম হাসান
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক থেকে কেন বাদ পড়েছিলেন শামীম হাসান
বিয়ে করলেন ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের নায়িকা
বিয়ে করলেন ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের নায়িকা
পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা ভারতের
পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা ভারতের