‘সুন্দরী মেয়ে’ প্রসঙ্গে হাবিব-হৃদয়ের খুনসুটি! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৬, ১৮:৪৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৬:০২

ভিডিও বার্তায় হাবিব-হৃদয় খানের খুনসুটি। ‘সুন্দরী মেয়ে’ প্রসঙ্গে ভালোই খুনসুটিতে মেতেছেন সময়ের দুই সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও হৃদয় খান! দুজনেই দুজনকে নিয়ে ভালোই মজা করলেন শুক্রবার বিকালে পোস্ট করা এক ভিডিও বার্তায়। চার মিনিট আট সেকেন্ড ব্যাপ্তির ওই ভিডিওটি ধারণ করা হয় হৃদয় খানের মুঠোফোনে, তারই গাড়িতে বসে। যা হৃদয় খান নিজের ফেসবুক পেইজে প্রকাশ করেছেন।

এই ভিডিও বার্তায় হাবিব ওয়াহিদ কোনও এক আড্ডার কথা উল্লেখ করে বলেন, ‘কিছু দিন আগে আমরা কয়েকজন মিউজিশিয়ান বন্ধু ঢাকার বাইরে ঘুরে আসার প্ল্যান করছিলাম। তখন একজন বললেন ওই সফরে যদি সুন্দরী মেয়েরা না যায় তাহলে তো হৃদয় খানের জন্য ইনজাস্টিস হবে!’

এমন কথার প্রেক্ষিতে বিব্রত হৃদয় খান হাবিবকে একরকম জোরপূর্বক থামিয়ে বললেন, ‘না না একদম ভুল কথা। আপনি আসল কথাটা ইগনোর করছেন। সেখানে বলা হয়েছে- ওই ট্যুরে যদি সুন্দরী মেয়েরা না আসে তাহলে হাবিব ওয়াহিদ এবং হৃদয় খানের প্রতি অবিচার হবে!’

ভিডিও বার্তায় হাবিব-হৃদয় খানের খুনসুটি। এবার হৃদয় খানকে থামিয়ে লাজুক হাবিব ওয়াহিদ বলেন, ‘মোটেই না। আমার স্পষ্ট মনে আছে। আমি বরং তখন তোমাকে বাঁচিয়েছি। আমি বলেছি, এই ট্যুরে সুন্দরী মেয়েরা না গেলে হৃদয়ের কিছুই হবে না। বরং আমি মনে করি সুন্দরী মেয়েদের প্রতি এক ধরনের ইনজাস্টিস করা হবে তাদেরকে যদি ঐ ট্যুরে যাওয়ার সুযোগ না দেওয়া হয়।’

‘সুন্দরী মেয়ে’ ইস্যুতে হাবিব-হৃদয়ের এমন খুনসুটি ভিডিওটি সত্যিই উপভোগ্য হয়ে ওঠে অন্তর্জাল দুনিয়ায় তাদের ফ্যান-ফলোয়ারদের মধ্যে। এদিকে এমন খুনসুটির রেশ থাকবে এবিসি রেডিওর একটি অনুষ্ঠানে। ওই ভিডিও বার্তায় হৃদয় জানান, কিছুদিন ধরে তিনি এবিসি রেডিওর একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। নাম তার ‘এইচকে শো’। যার এবারের পর্বে অতিথি হিসেবে আসছেন হাবিব। শনিবার (২৩ এপ্রিল) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এই অনুষ্ঠানে এমনই মজার মজার খুনসুটিতে মাতবেন  হাবিব-হৃদয়।

ভিডিও বার্তা:

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প