অন্যের দখলে মাহির ভেরিফায়েড ফেসবুক পেজ! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৬, ১২:২০আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৭:৩১

নিজের ফেসবুক ফ্যান-পেজ নিয়ে ভালোই বিপাকে পড়েছেন ঢালিউডের অগ্নি-কন্যা মাহি। বছর দুই আগে ভেরিফায়েড হওয়া এই পেজ-এ এখন প্রায় আট লাখ ফ্যান-ফলোয়ারের যাতায়াত। অথচ সেই পেজ-এ তার নিজেরই অংশ নেওয়ার সুযোগ নেই!

মাহির ভেরিফায়েড ফেসবুক পেজ। মাহির অভিযোগ, গত এক বছর ধরে তিনি আর এই পেজ-এর এডমিনে নেই। তার কথায় এটুকু স্পষ্ট, এডমিন প্যানেল থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে!

ফলে গেল এক বছর ধরেই নিজের ফেসবুক পেজটি অপারেট করতে পারছেন না মাহি! ঠিকমতো নজরদারিও করতে পারছেন না তার পেজ-এ কী হচ্ছে না হচ্ছে। ইদানীং ভক্তদের কাছ থেকেও নানান অভিযোগ পাচ্ছেন বলে জানান তিনি।

তার অভিযোগ, ওই পেজ-এ মাহিকে নিয়ে প্রয়োজনীয় কোনও পোস্ট থাকে না ইদানিং। এমনকি সম্প্রতি মুক্তি পাওয়া ‘অনেক দামে কেনা’ কিংবা ‘মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড’-এ নমিনেশন পাওয়া প্রসঙ্গেও তেমন কোনও প্রচার-প্রচারণা চালানো হয়নি সেখানে।

এমন পরিস্থিতিতে সম্প্রতি ক্ষোভে ফেটে পড়েছেন মাহি। নিজের ক্ষোভ এবং অসহায়ত্ব প্রকাশ করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ব্যাক্তিগত নন-ভেরিফায়েড ফেসবুক দেওয়ালে। সেখানে তিনি তার ভক্তদের উদ্দেশে বলেন, ‘এখন কে বা কারা আমার পেজটি চালাচ্ছে, জানি না। ফেসবুকের নিয়ম-কানুন খুব একটা বুঝিও না। যারা চালাচ্ছেন তাদের কাছে অনুরোধ, পেজটি বন্ধ করে দিন।’

মাহিয়া মাহি। মাহি আরও বলেন, ‘কেউ যদি জানেন কেমন করে আমি আমার পেজ-এর এডমিনশিপ ফিরে পেতে পারি অথবা এটি বন্ধ করতে পারি- তবে অবশ্যই আমাকে সাহায্য করবেন। সঙ্গে এটাও বলে রাখি এখন ওই পেজে যা হচ্ছে- সেগুলোর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই।’
খবর মিলেছে প্রথমদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অনলাইন মার্কেটিংয়ের শুভ ঘোষ, ভিডিও এডিটর সুজনসহ আরও কয়েকজনের সঙ্গে পেজটির এডমিন প্যানেলে ছিলেন মাহিয়া মাহি। যদিও এই নামগুলো সরাসরি উল্লেখ করছেন না তিনি। তবে জানা গেছে, এই দুজনও এখন আর ওই পেজ-এর অ্যাডমিন প্যানেলে নেই।
অনেকেই ফিসফাসফিস করছেন, এই সমস্যার একমাত্র চাবিকাঠি জাজ মাল্টিমিডিয়ার প্রধান আব্দুল আজিজের হাতেই আছে। তিনি চাইলেই মাহি ফিরে পাবেন তার পেজ চালানোর অধিকার। না চাইলে, নয়।

মাহির ভিডিও বার্তা:

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান