যেভাবে বন্ধু হলেন নাসিরুদ্দিন-কালকি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ২১:০৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২১:০৮

ওয়েটিং: নাসিরুদ্দিন-কালকি।‘টুইটার কী জিনিস?’- কালকি কোয়েচলিনকে প্রশ্ন করেন বৃদ্ধপ্রায় নাসিরুদ্দিন শাহ। আর এভাবেই সূত্রপাত হয় এক অ-সমবয়সী বন্ধুত্বের। মুক্তির অপেক্ষায় থাকা নতুন বলিউড ছবি ‘ওয়েটিং’ এর ট্রেইলারে তাদের পরিচয় পর্বটি দেখানো হয় কেবল।

ছবিতে এই ব্যতিক্রমধর্মী বন্ধুত্ব শুধু বয়সের ব্যবধানেই নয় বরং পরিচয় পর্বটিও হয় এক অদ্ভুত স্থানে। একটি হাসপাতালের ওয়েটিং রুমে পরস্পরের সঙ্গে পরিচিত হন শিব ও তারা নামের চরিত্র দু’টি। যে চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে নাসিরুদ্দিন শাহ ও কালকি কোয়েচলিন।

এই দুই চরিত্রের জীবনসঙ্গী অসুস্থ থাকায় হাসপাতালে আসতে ও সময় কাটাতে হয় তাদের। সেই সহমর্মিতা থেকেই ধীরে ধীরে গভীর হয় তাদের বন্ধুত্ব।

ছবিটিতে আরও অভিনয় করেছেন আনু মেনন, সুহাসিনী মনিরত্নম, রজত কাপুর ও অর্জুন মাথুর।
ট্রেলার:

সূত্র: এনডিটিভি

/ইউআর/এমএম/        

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প